২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রংপুরকে প্লে-অফে তুলেই দেশে ফিরছেন পাকিস্তানি তারকা

অনলাইন ডেস্ক : কী দুর্দান্ত ফর্মেই না ছিলেন খুশদিল শাহ। আর সেটাই কাল হলো রংপুর রাইডার্সের জন্য! এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা পাকিস্তানি এই অলরাউন্ডার দেশে ফিরে যাচ্ছেন। দেশটির গণমাধ্যম জানিয়েছিল, খুশদিলকে ডেকে নেওয়া হতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। যদিও তিনি পাকিস্তানের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না। তবে দলে থাকা ক্রিকেটারের চোট ও বিপিএলের ফর্ম সুযোগ করে দিতে পারে খুশদিলের সামনে।

খুশদিলের বিপিএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটি এক ফেসবুক পোস্টে খুশদিলকে শুভকামনা জানিয়ে লিখেছে, ‘ধন্যবাদ, রাইডার খুশদিল শাহ। ২৯৮ রান, ১৭ উইকেট– তোমার ম্যাজিক ছিল স্মরণীয়! পাকিস্তানের হয়ে এবার আলো ছড়াও!’

আরও পড়ুনঃ   তারেক-জাইমার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন, এ বিষয়ে ইসি’র সভা আগামীকাল: ইসি সচিব

এর আগে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছিল, চলমান বিপিএলে অলরাউন্ড নৈপুণ্যের কারণে খুশদিল নতুন করে আলোচনায় এসেছেন। আইসিসির মেগা আসর শুরুর আগে নিজেকে প্রমাণের জন্য ত্রিদেশীয় সিরিজে ডাক পেতে পারেন ‍খুশদিল। যেখানে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজে ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যেতে পারে খুশদিলকে।

বিপিএলের একাদশ আসরে ব্যাট-বল দুই বিভাগেই তিনি বেশ ফর্মে ছিলেন। স্পিন বোলিংয়ে এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি খুশদিল। ৯ ইনিংসে ৯.৯৪ গড়ে এই স্পিনার ১৭ উইকেট নিয়েছেন। এ ছাড়া ১৭৫.২৯ স্ট্রাইকরেট ও ৫৯.৬০ গড় নিয়ে ২৯৮ রান (নবম সর্বোচ্চ) করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।

আরও পড়ুনঃ   রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ

এদিকে, টানা ৮ জয়ে সবার আগে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। যদিও ফ্র্যাঞ্চাইজিটি পরের দুই ম্যাচে খেই হারায়, তবুও ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষেই রয়েছে। এর পেছনে বড় অবদান রাখা খুশদিল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। পাকিস্তানের জার্সিতে ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার ১০ ওয়ানডেতে ১৯৯ রান, ২ উইকেট এবং ২৭ টি-টোয়েন্টিতে ৩৪৪ রান ও ৩টি উইকেট নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST