২৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশ বাহিনীতে ৮ হাজার এএসআই নিয়োগের প্রস্তাব

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিরস্ত্র পদে ৮ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব করেছে পুলিশ সদর দপ্তর। এই নিয়োগের ক্ষেত্রে ৫০ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের প্রস্তাব করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মো.আবুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীকে সবুজে আচ্ছাদিত করতে রাসিকের নানা উদ্যোগ

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকারের কাছ থেকে নিরস্ত্র এএসআই পদে প্রয়োজনীয় এই জনবল নিয়োগের অনুমোদন পেলে যথাযথ প্রক্রিয়ায় তা বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে। বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো এবং জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এএসআই (নিরস্ত্র) পদে এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া, প্রস্তাবিত নিয়োগে সরকারের নীতিগত নির্দেশনা অনুসরণ করা হবে। সেই লক্ষ্যে কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে বিশেষ পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান এবং পরীক্ষা সংক্রান্ত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুনঃ   পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড

এই প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এটি হবে সাম্প্রতিক সময়ে পুলিশের সবচেয়ে বড় নিয়োগ উদ্যোগগুলোর একটি, যা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST