৩১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার : তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে উদযাপিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভার আগে ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীরা। সভায় বক্তারা বলেন, তামাকপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। একজন ধূমপায়ী নিজেই ক্ষতিগ্রস্ত হন, পাশাপাশি অন্যকেও ক্ষতির মুখে ফেলেন। তাই তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করে কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আক্ষেপ করে বলেন, আইন অনুযায়ী তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ হলেও বাস্তবায়নের ঘাটতির কারণে তরুণ প্রজন্ম তামাক কোম্পানির নানা কূটকৌশলের শিকার হচ্ছে।

আরও পড়ুনঃ   তেহরানে দূতাবাসের ৪০ জনকে নিরাপদ স্থানে সরানোর কাজ চলছে: পররাষ্ট্রসচিব

বক্তব্যে উঠে আসে, ক্যানসার, হৃদরোগ, হাঁপানি, স্ট্রোক, ডায়াবেটিসসহ নানা জটিল রোগ সম্পর্কে জানার পরও অনেকেই তামাক ব্যবহার থেকে সরে আসছেন না। কেবল আইন করে এই অভ্যাস বন্ধ করা সম্ভব নয়; এজন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে খেলাধুলা ও শারীরিক চর্চা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে তামাকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- স্বাস্থ্য সেবা বিভাগের প্রকল্প বাস্তবায়ন অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ সফিউল আলম, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু সুফিয়ান এবং রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম। সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

১০

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

১১

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

১২

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

১৩

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

১৪

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

১৬

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৭

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১৯

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

২০

Design & Developed by: BD IT HOST