২৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাঙালি ডিজাইনারের শাড়িতে চমকে দিলেন আলিয়া ভাট

অনলাইন ডেস্ক : ভারতের বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখার্জি, যিনি বলিউডের ফ্যাশন দুনিয়ায় একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন। তার ফ্যাশন হাউজ ২৫ বছর পূর্ণ করল সদ্যই। সে উপলক্ষে মুম্বাইতে আয়োজিত হয় এক জাঁকজমকপূর্ণ উদযাপন, যেখানে বসে এক তারার মেলা।

এ সময় তারকাদের মাঝে উপস্থিত ছিলেন, আলিয়া ভাট, অনন্যা পান্ডে, অদিতি রাও হায়দারি, সোনম কাপুরসহ অনেক বলিউড তারকা। উৎসবের প্রধান থিম ছিল ‘অল ব্ল্যাক’, যেখানে প্রত্যেকের পোশাকের মধ্যে ছিল অনন্য স্টাইলের ছোঁয়া।

আরও পড়ুনঃ   কাশফুলের শুভ্রতায় বুবলী

এদিন অনন্যা পান্ডে পরেছিলেন সোনালি পলকা ডটের নকশা করা একটি কালো মিনি ড্রেস, যা একেবারে ৬০-৭০ দশকের গ্ল্যামার ঝলক এনে দিয়েছিল। আলিয়া ভাট বেছে নিয়েছিলেন একটি কালো শাড়ি, যা তিনি পরেছিলেন স্লিভলেস শিমারি ব্লাউজের সঙ্গে, চুলে পরিপাটি খোঁপা করে।

ইনস্টাগ্রামে সে ছবিগুলো ভাগ করে নেন আলিয়া ভাট। এমন অবতারে আলিয়াকে দেখে রীতিমতো চমকে যায় তার অনুরাগীরা।

এছাড়াও অদিতি রাও হায়দারি এদিনের জন্য পরেছিলেন একটি ক্লাসিক কালো আনারকলি, যা তার লুকে রাজকীয় ছাপ এনেছিল।

আরও পড়ুনঃ   ‘একাত্তরে হারিয়েছি, আজকেও হারাব’

অন্যদিকে, সোনম কাপুর একটি কালো গাউন এবং শর্বরী ওয়াগ কালো শাড়িতে নজর কেড়েছিলেন। শোভিতা ধুলিপালার কালো এবং সোনালি গাউনও ছিল আলাদা করে প্রশংসাযোগ্য।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলেই পরেছিলেন সব্যসাচীর ডিজাইন করা পোশাক। ফলে তার সৃজনশীলতার ছাপ প্রতিটি লুকেই স্পষ্ট ছিল। শো-এ আসা প্রত্যেক তারকা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু নেটমাধ্যমে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST