২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সামনে আবারও সেই ভারত বাধা

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় চলমান নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। যেখানে দুটি ম্যাচ খেলবে জুনিয়র টাইগ্রেসরা। এ পর্বে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আগামী ২৬ জানুয়ারি সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে সুমাইয়ার দল খেলবে ভারতের বিপক্ষে।ন একদিন বিরতি দিয়ে তাদের পরের ম্যাচ ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

‘ডি’ গ্রুপ রানার্স-আপ হওয়ায় সুপার সিক্সে গ্রুপ-১ এ খেলবে বাংলাদেশ। সেখানে আছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড আছে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী ১ নম্বর গ্রুপে রাখা হয়েছে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের সেরা ছয় দলকে।

আরও পড়ুনঃ   একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১৫ সেপ্টেম্বর

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। তাই তাদের সাথে সুপার সিক্সে খেলতে হবে না বাংলাদেশকে। আর শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপ রানার্স-আপ হওয়ায়, তাদের সাথে খেলা নেই টাইগ্রেসদের। কারণ গ্রুপ চ্যাম্পিয়নের সাথে চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স-আপের সাথে রানার্স-আপের কোন ম্যাচ নেই। এজন্য ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত এবং তৃতীয় হওয়া ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ   ভাঙাচোরা দল নিয়ে খেলছি, ব্যাক-আপ নেই : সিলেট অধিনায়ক

‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার কাছে হারলেও স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছিল বাংলাদেশের। তাই স্কটল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়ায় সুপার সিক্সে বাংলাদেশের নামের পাশে থাকবে ২ পয়েন্ট। এ পর্বে ২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে বাংলাদেশ। সুপার সিক্সে সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এ শীর্ষে ভারত ও অস্ট্রেলিয়া।

সুপার সিক্সে গ্রুপ-২ এ খেলবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস সরকারের

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে জেল সুপারগণের কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫

মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

১৪

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

১৫

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

১৭

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

১৮

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

২০

Design & Developed by: BD IT HOST