৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আমিরাতে জমে উঠেছে ঈদ বাজার

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে রং-বেরঙের বাংলাদেশি পাঞ্জাবিতে সয়লাব বিভিন্ন মার্কেট। দেশের মতো প্রবাসেও জমে উঠেছে ঈদ বাজার। ক্রেতাদের ভিড় এখন বিপণিবিতানগুলোতে। বাংলাদেশি মালিকানাধীন দোকানে প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রাও যাচ্ছেন পছন্দের পোশাক কিনতে।

আমিরাতে ৯ এপ্রিল ৩০ রোজা পূর্ণ হবে। ওইদিন সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে ১০ এপ্রিল (বুধবার) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখার ওপর নির্ভর করে ৯ অথবা ১০ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আরও পড়ুনঃ   ১০ বছর পর কাশ্মিরে বিধানসভা ভোট আজ

আমিরাতের বিভিন্ন শপিংমলে গিয়ে দেখা যায়, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের পাঞ্জাবির সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে বাংলাদেশি পাঞ্জাবি, চাহিদাও বেড়েছে। দেশের মতো এখানেও প্রবাসী বাংলাদেশিরা কেনাকাটার জন্য ছুটছেন এক বিপণিবিতান থেকে আরেক বিপণিবিতানে।

এদিকে ঈদ সামনে রেখে আমিরাতের বিভিন্ন মার্কেট সাজিয়েছে পাঞ্জাবির পসরা। নতুন নকশায় রং-বেরঙের বাংলাদেশি পাঞ্জাবি দুবাইয়ের মার্কেটগুলোতে ক্রেতাদের নজর কাড়ছে।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পেলেন কারাবন্দী থাই আইনজীবী

বিভিন্ন মার্কেটে কর্মরত প্রবাসী বিক্রয় কর্মীরা জানিয়েছেন, এবার অনেক রকমের পাঞ্জাবি এসেছে। তরুণদের রুচিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ থেকে আনা হয়েছে বাহারি পাঞ্জাবি। আমিরাতে দিন দিন বেড়েই চলেছে প্রবাসী বাংলাদেশির সংখ্যা। তার সঙ্গে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদাও। ক্ষুদ্র ব্যবসায়ীদের এ ধারা অব্যাহত থাকলে আমিরাতের বিভিন্ন শপিংমলে বাংলাদেশি পণ্যের সমাহার দেখা যাবে বলে মনে করেন বাংলাদেশি কমিউনিটির নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST