২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহী দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা সাড় ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম , দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মৎস্য অফিসার আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাসুুক ই-মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার নুরে শেফা, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল হক, সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, সমবায় অফিসার আজগর আলী, আনসার ভিডিপি অফিসার সেলিনাসহ কলেজ ও সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আরও পড়ুনঃ   হত্যা মামলায় গোলাপ ৭ দিন ও শাকিল-রুপার ৫ দিন রিমান্ডে

উদ্বোধন শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা। মেলায় ১৪টি স্টলের মাধ্যমে বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করা হবে। মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ী জীবন ধারণ, সৌরজগতের গঠন এর কার্যক্রম, প্রত্যাশিত নগর, পরিবেশ সুরক্ষার মডেল, বজ্র পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, উন্নত স্বাস্থ্যের প্রকল্প, স্মার্ট সিকিউরিটি, সৌর চুল্লি, স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে ক্ষুদে বিজ্ঞানীদের চিন্তা ভাবনা, স্মার্ট এন্ড ডিজিটাল বাংলাদেশ প্রকল্পসহ নানা উদ্ভাবনী প্রদর্শন করছেন।

আরও পড়ুনঃ   সাপে কাটা রোগীদের জন্য দেশে প্রথম বিশেষায়িত ওয়ার্ড চালু

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির জগতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এ বিজ্ঞান মেলা। বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে বিকশিত করার অপূর্ব সুযোগ এ মেলা। সেই কারণে দুর্গাপুরে বিজ্ঞান মেলার আয়োজন করা। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST