৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

যদি ব্যক্তিটি সঠিক হয় তবে অবশ্যই আমি বিয়ে করব: সুস্মিতা সেন

অনলাইন ডেস্ক : মাত্র ১৮ বছর বয়সে বিশ্ব সুন্দরীর খেতাব উঠেছিল বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের মাথায়। এর পর কেটেছে ৩০ বছর। বারবার প্রেমে পড়েছেন তিনি। কিন্তু ৫০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আজও অবিবাহিতা নায়িকা। তবে সম্প্রতি বিয়ে ও সাবেক প্রেমিকদের নিয়ে মুখ খুলেছেন সুস্মিতা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন প্রেম নিয়ে খোলা মনে আড্ডা দিয়েছেন। তিনি জানান, তার প্রেমের জীবন সর্বদা ‘একটি খোলা বই’।

বিয়ে কবে করবেন এমন প্রশ্নের জবাবে সাবেক এই সুন্দরী বলেন, যদি ব্যক্তিটি সঠিক হয় তবে অবশ্যই আমি বিয়ে করব’।

সুস্মিতা বলেন, ‘বিয়ে করার জন্য আমি কখনই সামাজিক চাপ কিংবা বয়সকে পাত্তা দিই না। তার চেয়ে বরং সঠিক মানুষটাকে গুরুত্ব দিই। যেদিন এমন কোনো পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে, হ্যা, একেই বিয়ে করা যায়, তখন করব। তার আগে এই বেশ ভালো আছি।’

আরও পড়ুনঃ   তাহসানের বিয়ে নিয়ে যা বললেন মিথিলা

 

সাবেক প্রেমিকদের সম্পর্কে বলতে গিয়ে সুস্মিতা বলেন, ‘সাবেকদের সঙ্গে বন্ধুত্ব রাখাটা কঠিন। তবে যদি ব্রেকআপে তিক্ততা না থাকে তো, বন্ধুত্ব রাখাই যায়।’

১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট মাথায় ওঠে সুস্মিতার। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউড জগতে পা রাখেন সুস্মিতা। প্রথম ছবি বক্স অফিসে একেবারে ফ্লপ। তবে রুপালি পর্দায় সুস্মিতার রূপের ঝলকানি নজর কাড়ে। তার পর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। তবে বলিউডে মাটি শক্ত করতে পারেননি সুস্মিতা।

সেই সময়ই সুস্মিতার সঙ্গে নাম জড়ায় অভিনেতা রণদীপ হুডার। শোনা যায়, রণদীপের সঙ্গে নাকি লিভ ইনে ছিলেন সুস্মিতা। কিন্তু সে প্রেম বেশি দিন টেকেনি। এর পরই সুস্মিতার জীবনে আসেন কাশ্মীরি মডেল রোহমান শল। বেশ কয়েক বছর রোহমানের সঙ্গে প্রেম করে হঠাৎ বিচ্ছেদ।

আরও পড়ুনঃ   ৫২ বছর আগে অমিতাভ-জয়ার বিয়েতে কত টাকা খরচ হয়েছিল

 

দুই বছর আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়— ললিত মোদির সঙ্গে নাকি বিয়ে সেরে ফেলেছেন সুস্মিতা। এমনকী লোলিতের সঙ্গে তার অন্তরঙ্গ বেশ কয়েকটা ছবি ভাইরাল হয়। তবে সুস্মিতা এই খবরকে গুজব বলে উড়িয়ে দেন। তার পরই সুস্মিতার প্রেমের গল্পে টুইস্ট। ফের সুস্মিতার জীবনে এন্ট্রি নেন রোহমান শল। এখন তারা দুজনে একসঙ্গে আছেন।

বার বার প্রেমে পড়েছেন সুস্মিতা সেন। কিন্তু কাউকে বিয়ে করা হয়নি। তবে সম্প্রতি বিয়ে ও সাবেক প্রেমিকদের নিয়ে মুখ খুলেছেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট মাথায় ওঠা সুস্মিতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST