৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

কুয়েতে বাংলাদেশি তরুণদের স্বেচ্ছায় রক্তদান

অনলাইন ডেস্ক : ‘রক্ত দিন, জীবন বাঁচান’ স্লোগানকে ধারণ করে বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে কুয়েতে স্বেচ্ছায় রক্তদান করেছে প্রবাসী বাংলাদেশি তরুণরা। কুয়েত ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেওয়ায় কয়েকজন বাংলাদেশি তরুণের উদ্যোগে ও কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় কর্মসূচিতে অংশ নিতে ডিউটি শেষে দেশটির বিভিন্ন স্থান থেকে প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন।

শুক্রবার (৫ এপ্রিল) স্থানীয় সময় কুয়েতের জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম। দিনভর রোজা রেখে ও ইফতার শেষ করে তারা চলে আসেন কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংক হসপিটালে। সেখানে প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুনঃ   ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি

রক্ত দিতে আসা ফয়সাল ও আমির খলিফা বলেন, আমরা কুয়েত প্রবাসী বাংলাদেশিরা আগেও বিভিন্ন সময় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। কিন্তু এবার রোজার মধ্যে রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিতে পেরে আমি অনেক খুশি, কারণ রোজার মাসে এর ফজিলত অনেক বেশি।

আরও পড়ুনঃ   মালয়েশিয়ায় কারখানায় আগুনে পুড়ে ২ প্রবাসী বাংলাদেশির করুণ মৃত্যু

উদ্যোক্তাদের একজন জাহিদ হোসেন জনি বলেন, যখন আমি কুয়েতের মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে কুয়েতে অবস্থিত ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট, তখন সবার সঙ্গে যোগাযোগ শুরু করি এবং সবার মধ্যে আগ্রহ দেখি। তাই সবাইকে নিয়ে আমরা রক্তদান করেছি। বিদেশে মাটিতে দেশের মান সমুন্নত করাই আমার মতো তরুণ প্রবাসীদের লক্ষ্য বলে আমি মনে করি।

মানবতার সেবায় এ ধরনের কার্যক্রমে অন্য প্রবাসীদেরও এগিয়ে আসা দরকার বলে মনে করেন স্বেচ্ছাসেবী প্রবাসী বাংলাদেশিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST