১৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আরসিআরইউ’র সভাপতি রনি, সম্পাদক আলিম

স্টাফ রিপোর্টার : স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের নিজস্ব প্রতিবেদক ও খবর সংযোগের রাজশাহী প্রতিনিধি আবু সাঈদ রনিকে সভাপতি এবং দ্যা ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি আব্দুল আলিমকে সাধারণ সম্পাদক করে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনে আরসিআরইউ কার্যালয়ে বিদায়ী সভাপতি আব্দুল হাকিমের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আফসানা মিমি (নিউজ নাউ), সুজন হোসেন (নবরূপ টিভি), সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস ইবতেদা (দৈনিক সানশাইন), দপ্তর সম্পাদক মো. শাহাদাত হোসেন (রাজশাহী পোস্ট), অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়া (প্রজন্ম নিউজ ও খোলা দর্পণ), প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব (ব্রেকিং নিউজ ও খোলা দর্পণ), মুজাহিদুল ইসলাম (আরসি বার্তা ও আলোকিত দর্পণ)। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফারহানা ইয়াসমিন ছন্দা (আরসি বার্তা ও দেশচিত্র) এবং ফারজানা ইসলাম মিতু (রাইজিং বিডি)।

আরও পড়ুনঃ   শ্বাসরুদ্ধ অভিযানে শিশু সাজিদ উদ্ধার, মৃত ঘোষণা

সভায় ইউনিটির উপদেষ্টা আজমত আলী, ড. সৈয়দ আলী আহসান, মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি, মাহাবুল ইসলাম ও সাবেক যুগ্ম সম্পাদক হাদিসুর রহমান উপস্থিত ছিলেন।

এদিকে, নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী ও শিক্ষক সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন।

নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা ড. কেরামত আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (আরটিজেএ) সভাপতি মেহেদী হাসান শ্যামল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু ও সাধারণ সম্পাদক মুহিব্বুল আরেফিন।

আরও পড়ুনঃ   একুশে বই মেলা ১ ফেব্রুয়ারি শুরু

এছাড়াও রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সাংবাদিক সমিতি, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাজশাহী মহানগর ছাত্রদল, রাজশাহী মহানগর ছাত্রশিবির, রাজশাহী কলেজ ছাত্রদল, রাজশাহী কলেজ ছাত্রশিবিরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক আদালত আইনকে আরো যুগোপযোগী করতে চাই : আইনমন্ত্রী

১

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

২

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

৩

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

৪

ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৫

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’-ক্রীড়া প্রতিমন্ত্রী

৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৭

ছাত্রদল নেতা মাসুমের ২৭তম মৃত্যুবার্ষিকী, ভূমিমন্ত্রীর শ্রদ্ধা

৮

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান

৯

অক্টোবরে ২৭৩ কোটি ৩৭ লক্ষা টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

১০

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

১১

রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

১২

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

১৩

নগরীতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির দণ্ড

১৪

অধ্যাপকবৃন্দের অংশগ্রহণে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ নিয়ে রুয়েটে প্রশিক্ষণ

১৫

ক্রেডিট কার্ডে জালিয়াতি করে স্বামী-স্ত্রীর বিলাসী জীবনযাপন, অবশেষে পুলিশের জালে ধরা

১৬

বাগমারায় শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST