১২ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শ্বাসরুদ্ধ অভিযানে শিশু সাজিদ উদ্ধার, মৃত ঘোষণা

রাত ৯টার দিকে তাকে মাটির নিচে ৪০ ফুট গভীর থেকে শিশু সাজিদকে উদ্ধার করা হয়।

স্টাফ রিপোর্টার : তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে অবশেষে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে ওই গর্তের ৫০ ফুট নীচ থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ডা, বার্নাবাস হাসদাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ৯ টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণার পর তার বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়ছে। এর আগে রাত ৯ টা ৭ মিনিটে ওই শিশুকে বত্রিশ ঘণ্টা পর উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। টানা ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধ অভিযানের পর শিশুটিকে উদ্ধার করা হলো।

আরও পড়ুনঃ   পবায় শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। ৪৫ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

জমিতে মায়ের পেছনে পেছনে হাঁটতে গিয়ে গভীর নলকূপের জন্য বোরিং করা গভীরতম গর্তে পড়ে নিখোঁজ দুই বছরের শিশু সাজিদ। বুধবার দুপুরের এ ঘটনার পর থেকে ঘটনাস্থল রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল পুর্বপাড়ায় ফায়ার সার্ভিসের অন্তত ৮ টি ইউনিট একযোগে মাটি খুঁড়ে সুড়ঙ্গ করেও ওই শিশুর অস্তিত্ব পায় নি। এ নিয়ে তানোর উপজেলা ছাড়াও রাজশাহীজুড়ে চরম উৎকন্ঠা বিরাজ করছিলো।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নিরাপদ সড়ক চাই-এর মহান বিজয় দিবস উদযাপন

শিশু সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। তার মায়ের নাম রুনা বেগম। মায়ের সঙ্গে হেঁটে হেঁটে বাড়ির পাশের জমিতে যাওয়া সময় বিশাল এক গর্তে পড়ে যায় শিশু সাজিদ। তার ‘মা- মা’ ডাক শুনে মা পেছনে ফিরে আর ছেলেকে দেখতে পানি নি। পরে বুঝতে পারেন গভীর নলকূপের জন্য খনন করে রাখা বিশাল গর্তে পড়ে গেছে সাজিদ। এরপর স্থানীয়দের সহাতায় তাকে উদ্ধারের চেষ্টা করা হয়। এরইমধ্যে খবর পৌছে যায় তানোর থানা ও ফায়ার সার্ভিস অফিসে। এরপর একে একে রাজশাহী ও চাঁপাইনাবগঞ্জ থেকে উদ্ধার অভিযানে অংশ নেই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST