১১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

অবশেষে বিয়ের পিঁড়িতে প্রভাস, পাত্রী আনুশকা না অন্য কেউ?

অনলাইন ডেস্ক : দক্ষিণী সুপারস্টার প্রভাস। ব্যক্তিগত জীবনে তার সম্পর্ক নিয়ে জল্পনা হয়েছে বিস্তর। একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোনও সদুত্তর পাওয়া যায়নি।

অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী এই তারকা। গত বেশ কয়েক বছর ধরে প্রভাসকে নিয়ে নানা রকমের গুঞ্জন রটেছে। কোনো গুঞ্জনেই পালে হাওয়া মেলেনি।

তবুও পছন্দের অভিনেতাকে বরের বেশে দেখতে বহুদিন ধরে অপেক্ষা করছেন অনুরাগীরা। অবশেষে তাদের সেই ইচ্ছাই এবার নাকি পূরণ হতে চলেছে।

আরও পড়ুনঃ   দেশে ফিরলো শাফিন আহমেদের মরদেহ

‘বাহুবলী’ ছবির সময় থেকে আনুশকা শেট্টির সঙ্গে নাম জড়িয়েছে প্রভাসের। এমনও শোনা গিয়েছিল, আনুশকাকেই নাকি বিয়ে করবেন তিনি।

তবে এবার শোনা যাচ্ছে অন্য এক পাত্রীর কথা। এক সাক্ষাৎকারে অভিনেতা রামচরণের মন্তব্যে নতুন এই জল্পনার সূত্রপাত। দক্ষিণী তারকা জানিয়েছেন, খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গনপভরামের মেয়ে।

এরপরেই জল্পনা বাড়িয়ে দেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় বিশ্লেষক মনোবালা বিজয়বালান। এক্স হ্যান্ডলে তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ   বলিউডে সবাই বোকা-মূর্খ, ওরা কিছু জানে না

এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন প্রভাস অনুরাগীরা। উচ্ছ্বসিত হয়ে তারা পাত্রী সম্পর্কে জানতে চান। কেউ কেউ আবার আনুশকা শেট্টিকেই পাত্রী হিসাবে দেখতে চাইছেন।

যদিও নেটিজেনদের একাংশ মনে করছেন, প্রভাসের বিয়ে জল্পনা নাকি স্রেফ গুঞ্জন। পরবর্তী সিনেমার প্রমোশন হিসেবেই হয়তো বিয়ের কৌশল বেছে নিচ্ছেন এই তারকা।

বিষয়গুলো নিয়ে এখনও পর্যন্ত মুখ কুলুপ এঁটেছেন প্রভাস। বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম বাড়ল সব ধরনের জ্বালানি তেলের

তানোর পৌরসভা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

সোমবার বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা

রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব শিশুসহ আহত ৫: পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ

‘নিজেদের হাতেই পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১০

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

১১

রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

১২

নেতৃত্ব নির্বাচনে ভোটযুদ্ধ: ৪৬ প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজশাহী চেম্বারে ভোট

১৩

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

১৫

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

১৬

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

১৭

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

১৮

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

১৯

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST