৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী মহানগরের বিএনপির ৭ থানার আহ্বায়ক কমিটি প্রকাশ

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর বিএনপির সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা ও সদস্যসচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী বোয়ালিয়া থানা (পূর্ব) শাখার আহ্বায়ক হয়েছেন আশরাফুল ইসলাম নিপু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং সদস্যসচিব হয়েছেন মো. আলাউদ্দিন। বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখার আহ্বায়ক হয়েছেন শামশুল হোসেন মিলু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শরিফ আলীকে, আর সদস্যসচিব হয়েছেন বজলুজ্জামান মহন।

আরও পড়ুনঃ   চাকসু নির্বাচন : একনম্বর গেট এলাকায় ছাত্রদল-শিবিরের মুখোমুখি অবস্থান

নগরীর মতিহার থানা শাখায় একরাম আলীকে আহ্বায়ক হয়েছে। আর সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছে ইফতিয়ার মাহমুদ বাবুকে এবং সদস্যসচিব হয়েছেন আল মুমন বাবু। রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক হয়েছেন মিজানুর রহমান মিজান। আর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ উল হাসান লিটন এবং সদস্যসচিব হয়েছে আমিনুল ইসলামকে।

অন্যদিকে, শাহ মখদুম থানা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন সুমন সরদার। এ থানায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাহিদ হাসান এবং সদস্যসচিব মনোনীত হয়েছেন নাসিম খান। কাশিয়াডাঙ্গা থানা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন মাইনুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু আলম খান উজ্জ্বলকে। আর সদস্যসচিব হয়েছেন মজিউল আহসান হিমেল।

আরও পড়ুনঃ   বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য জনগণই নির্ধারণ করবে : মির্জা ফখরুল

এ ছাড়া চন্দ্রিমা থানার নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন ফাইজুল হক ফাহি। এ থানায় বিএনপির নতুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন টিপু সুলতান এবং সদস্যসচিব মনোনীত হয়েছেন মনিরুল ইসলাম জনি।

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা বলেন, নগরীর সাত থানায় বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এসব থানায় আগামী তিন মাসের আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST