৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রংপুরের বোলারদের তোপে ১১১ রানে অলআউট ঢাকা

অনলাইন ডেস্ক : ঢাকার দুর্দশা যেন কাটছেই না। হারের হ্যাটট্রিকে আসর শুরুর পর সিলেট পর্বে নতুন করে স্কোয়াডে যুক্ত হয়েছিলেন ইংলিশ ওপেনার জেসন রয়। একাদশে ব্যাপক রদবদল আনা হয়েছিল। তাতেও ব্যাটিংয়ে ভাগ্যের শিকে ছিড়ল না ঢাকার।

রংপুর রাইডার্সের বোলারদের তোপে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট হয়ে গেছে শাকিব খানের দল। ১৬ বলে সর্বোচ্চ ২০ রান এসেছে তানজিদ হাসানের ব্যাট থেকে। রংপুরের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন নাহিদ রানা। দুটি করে উইকেট পেয়েছেন খুশদিল শাহ ও আকিফ জাভেদ।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আজ (মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না ঢাকার। দুই ওপেনারের বিদায়ের পর পথ হারিয়ে ফেলে থিসারা পেরেরার দল।

দুই ওপেনার জেসন রয় এবং হাবিবুর রহমান সোহান মিলে উদ্বোধনী জুটিতে ২৮ রান যোগ করেছিলেন। ১২ বলে ১৪ রান করে আকিফ জাভেদের বলে বিদায় নেন সোহান। ইনিংস লম্বা করতে পারেননি তারকা ব্যাটার জেসন রয়। ১২ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন ইংলিশ এই মারকুটে ব্যাটার।

দুই ওপেনারের বিদায়ের পর ‘তাসের ঘরের মতো’ ভেঙে পড়ে ঢাকার ব্যাটিং অর্ডার। একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল খালেদ মাহমুদ সুজনের দল। আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা সাব্বির রহমানও আস্থার প্রতিদান দিতে পারেননি। ৭ বলে ৩ রান করে ফিরে গেছেন। ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা লিটন দাস বিদায় নেন ১৩ বলে ৯ রান করে।

আরও পড়ুনঃ   ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়’ দাবিতে গুলশান-১ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

শেষ দিকে মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু দুই অঙ্কের কোটা পেরোতে পেরেছেন। বাকিরা কেউই সেভাবে রান পাননি। ১৬.৩ ওভারের খেলা শেষে ১১১ রান তুলে অলআউট হয়েছে ঢাকা ক্যাপিটালস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST