৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

একমাত্র ছেলের কাছে ঠাঁই হয়নি হামিদ মাস্টারের

অনলাইন ডেস্ক : বৃদ্ধ হামিদ মাস্টার। একটি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন। অনেক ছেলেমেয়েকে মানুষ করেছেন। গ্রামে জমি-বসতভিটাসহ শহরে ছিল দোতলা বাড়ি। স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে সুখেই কাটছিল তার সংসার। হঠাৎ স্ত্রী মারা যাওয়ার পর ছেলেকে বিয়ে করান। কিন্তু জমিজমাসহ শহরের দোতলা বাড়ি একমাত্র ছেলে আলামিনের নামে রেজিস্ট্রি করে দেওয়ার পরই বাড়ি ছাড়া হতে হয় হামিদ মাস্টারকে। ছেলে ও তার স্ত্রী মারধর করে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় তাকে। এরপর থেকেই হামিদ মাস্টারের ঠাঁই হয় মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রমে।

সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখা হয় হামিদ মাস্টারের সঙ্গে। জীবনের চরম বাস্তবতার মুখোমুখি হয়ে অতীতের কথা মনে করে হামিদ মাস্টার ঢাকা পোস্টকে বলেন, আমার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের চক বিরাহিমপুর গ্রামে। আমি এক হতভাগা বাবা। আমার একমাত্র ছেলে। আমি তাকে মুফতি করার আশায় বগুড়ার স্বনামধন্য জামিল মাদরাসায় ভর্তি করেছিলাম। ছেলের নাম রেখেছিলাম আলামিন (বিশ্বাসী)। সেখানে কিছুদিন পড়ার পর সবকিছু বাদ দিয়ে বাড়ি ফিরে আসে ছেলে। বাড়িতে এসে বিভিন্ন অসৎ সঙ্গে জড়িয়ে পড়ে। কিছু দিনের মধ্যে আমার স্ত্রীও মারা যায়। এরপর ছেলেকে বিয়ে করাই। বিয়ের কিছুদিন পর আমার ছেলে ও তার স্ত্রী মিলে বিভিন্ন কৌশলে আমার কাছ থেকে ছয় বিঘা জমি, বাড়ি, শহরের দোতলা ভবন লিখে নেয়। লিখে নেওয়ার কিছুদিন পর থেকেই ছেলে আর ভাত দেয় না। ছেলের বউ একাধিকবার আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। শত অপমান সহ্য করে বাড়িতে ফিরে গেলে একদিন আমাকে অনেক মারধর করে ছেলের বউ। পরে ছেলেও এসে আমার গলা টিপে ধরে হত্যা করার চেষ্টা করে। পরে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর আর বাড়ি যাইনি। পরে লোকমুখে শুনে গোবিন্দগঞ্জের ছোট সোহাগী গ্রামের মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রমে আসি। সেই থেকে এখানেই আছি।

আরও পড়ুনঃ   মান্দায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামীসহ আটক ৩

তিনি আরও বলেন, এই ছেলেকে মানুষ করতে গিয়ে জীবনের সবকিছু বিলিয়ে দিয়েছি। গোবিন্দগঞ্জের বিশুবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলাম। ২০১২ সালে অবসর গ্রহণের পর পেনশনের চার লাখ টাকা পাই। সেই চার লাখ টাকাও ছেলের কিডনির পাথরের অপারেশনে ব্যয় করেছি। এতকিছু করার পরও একমাত্র ছেলের সংসারে আমার ঠাঁই হলো না, এই দুঃখ আমি কোথায় রাখব।

আরও পড়ুনঃ   নাচোল উপজেলায় জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রম ঘুরে দেখা গেছে, শুধু হামিদ মাস্টার নয় এই বৃদ্ধাশ্রমে আশ্রয় হয়েছে অন্তত ৪৫ জন বৃদ্ধ মা-বাবার। সবারই জীবনের ট্র্যাজেডি অনেকটা হামিদ মাস্টারের মতো।

মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক আপেল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, বৃদ্ধ হামিদ মাস্টারের জীবনের কাহিনি অনেক করুণ। শিক্ষিত মানুষ। উনার সমস্ত সম্পদ ছেলে লিখে নিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এত কষ্ট নিয়ে এখনো যে সুস্থ আছে এটা বিশাল ব্যাপার।

তিনি আরও বলেন, আমাদের এই বৃদ্ধাশ্রমে ৪৫ জন বৃদ্ধ বাবা-মা আছে। প্রত্যেকের জীবনে কিছু না কিছু ট্র্যাজেডি রয়েছে। এখানে প্রতিবন্ধী, প্যারালাইজডসহ বিভিন্ন রোগে-শোকে আক্রান্ত বাবা-মা রয়েছেন। যাদের তিনবেলার খাবার, চিকিৎসাসহ যাবতীয় খরচ এই প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হচ্ছে। এখানে আমরা কোনো সরকারি অনুদান পাই না। এই রমজান মাসে আমাদের অনেক সংকট।

বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষদের অসুস্থ মা-বাবাদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান এই প্রতিষ্ঠানের পরিচালক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST