২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মদ কেনার টাকা দেয়নি মা, বিদ্যুতের তারের ওপর শুয়ে পড়ল ছেলে

অনলাইন ডেস্ক : মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই সতর্কতাবার্তা সবসময় দেওয়া হলেও, তা আসলে ক’জনের কানে পৌঁছায়, তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। এছাড়া অত্যাধিক মদ্যপান করে দুর্ঘটনার খবরও প্রায়ই সামনে আসে। অদ্ভুতুড়ে কাণ্ডও ঘটায় অনেকে।

তেমনই এক কাণ্ড আবারও এলো সামনে। এবার মদ্যপান করে এক যুবক বিদ্যুতের তারের ওপরে শুয়ে পড়লেন! মূলত আরও মদ্যপানের জন্য মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে এই কাণ্ড ঘটায় সে। যদিও স্থানীয়দের ডাকাডাকিতে একপর্যায়ে ওপর থেকে নিচে নেমে আসে সে।

হাস্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে। এদিকে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ছে। বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুনঃ   গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মোদি

সংবাদমাধ্যমটি বলছে, উদ্ভট এক ঘটনায় গত ৩১ ডিসেম্বর পার্বতীপুরম মান্যম জেলার পালাকোন্ডা মন্ডলের এম সিঙ্গাপুরম গ্রামে এক মদ্যপ ব্যক্তি একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে তারের ওপর শুয়ে পড়ে। তবে সতর্ক গ্রামবাসীরা সময়মতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় সেখানে কোনও বিপর্যয় ঘটেনি।

তথ্য অনুসারে, মাতাল ওই ব্যক্তির নাম কে ভেঙ্কন্না। তার মা তাকে তার সামাজিক নিরাপত্তা পেনশনের টাকা দিতে অস্বীকার করার পরে গত ৩১ ডিসেম্বর সে এই কাণ্ড ঘটায়। মূলত নববর্ষ উদযাপনের সময় আরও মদ খাওয়ার জন্য ওই ব্যক্তি তার মায়ের কাছে অর্থ চেয়েছিলেন বলে জানা গেছে।

এদিকে টাকা না পেয়ে ভেঙ্কন্নার এই কাণ্ডে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের আশঙ্কা ছিল যে, তিনি হয়তো বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে যেতে পারেন।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু, হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ

পরে তারা বিদ্যুতের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেন এবং এরপর তারা তাকে নিচে নামতে অনুরোধ করেন; তবে গ্রামবাসীর সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন তিনি। মূলত সবার আহ্বান উপেক্ষা করে ভেঙ্কন্না বেশ কিছুটা সময় তারের ওপরেই শুয়ে ছিলেন। অবশ্য গ্রামবাসীরা বারবার ডাকাডাকি করার পর তিনি বৈদ্যুতিক খুঁটি থেকে নেমে আসেন।

উদ্ভট এই কাণ্ডের বিষয়ে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেঙ্কন্নার বিরুদ্ধে মামলা দায়ের করে।

পরে পুলিশ ভেঙ্কন্নাকে তার বিপজ্জনক কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি ব্যঙ্গাত্মকভাবে উত্তর দেন। তিনি বলেন, তিনি তার মায়ের কাছে ওষুধ কেনার জন্য অর্থ চেয়েছিলেন। কিন্তু অর্থ না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ক্ষোভের সাথে প্রতিবাদ হিসাবে বৈদ্যুতিক তারের ওপর শুয়ে থাকার সিদ্ধান্ত নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১০

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১১

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৩

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৪

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৭

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

১৮

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১৯

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST