২৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক চায় সিরিয়ার নতুন প্রশাসন

অনলাইন ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন, তারা দখলদার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক চান। বিদ্রোহী দল হায়াত তাহরির আল শামের (এইচটিএস) নেতা আহমেদ আল-সারার হয়ে সংবাদমাধ্যম এনপিআরকে শুক্রবার (২৭ ডিসেম্বর) সাক্ষাৎকার দেন মাহের।

এতে তিনি বলেন, বাশার আল-আসাদকে বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করার পর ইসরায়েল সীমান্ত নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। যা স্বাভাবিক ঘটনা। এ কারণে ইসরায়েলি সেনারা সিরিয়ায় ঢুকে পড়ে, অগ্রসর হয় এবং কিছুটা বোমা হামলা চালায়।

আরও পড়ুনঃ   কাতারের নিরাপত্তা নিশ্চিতে নির্বাহী আদেশ দিলেন ট্রাম্প

কিন্তু ইসরায়েলের প্রতি তাদের কোনো ভীতি নেই উল্লেখ করে দামেস্কের গভর্নর বলেন, আমাদের সমস্যা ইসরায়েলের সঙ্গে নয়। যারা সহাবস্থান চায় তাদের সঙ্গে থাকার জন্য অনেকে আছে। ইসরায়েল শান্তি চায়। তারা কোনো দ্বন্দ্ব চায় না। আমরাও শান্তি চাই। আমরা ইসরায়েলসহ কারও প্রতিদ্বন্দ্বি হতে পারব না।

এদিকে বিদ্রোহীরা রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ৮ ডিসেম্বর পালিয়ে রাশিয়া চলে যান। এর পরপরই সিরিয়ার গোলান মালভূমির বাকি অংশ দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। এছাড়া সীমান্তে যে বাফার জোন ছিল সেখানেও প্রবেশ করে দখলদার সেনারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, নতুন করে সিরিয়ার যেসব ভূখণ্ড তারা দখল করেছেন সেখানে তাদের সেনারা অস্থায়ীভিত্তিতে থাকবে। তবে ১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির আংশিক দখলের পর এখন পর্যন্ত সেগুলো ছাড়েনি। ওই সময়ও এই দখলকে অস্থায়ী বলেছিল তারা। উল্টো নতুন করে এই অঞ্চলের উঁচুতম স্থানটির বাকি অংশ নিজেদের কব্জায় নিয়েছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST