২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সেরা দশে মেহেদি, ক্যারিয়ার সেরা অবস্থানে তাসকিন-রিশাদ

অনলাইন ডেস্ক : এ বছর ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা প্রাপ্তি ওয়েস্ট ইন্ডিজ সফর। ওয়ানডেতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও বাকি দুই ফরম্যাটে সফল টাইগাররা। বিশেষ করে টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দলের এমন সাফল্যের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন ক্রিকেটাররা। তারই প্রভাব পড়েছে এবার র‍্যাংকিংয়ে।

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন একাধিক বাংলাদেশি বোলার। প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন শেখ মেহেদি হাসান। ১৩ ধাপ এগিয়ে ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বর অবস্থানে উঠে এসেছেন এই ডানহাতি অফ স্পিনার।

আরও পড়ুনঃ   কিংবদন্তী সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আর নেই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন মেহেদি। দ্বিতীয় ম্যাচে ২০ রানে ২ উইকেট পেয়েছেন। শেষ ম্যাচেও পেয়েছেন ২ উইকেট। সবমিলিয়ে তিন ম্যাচের সিরিজে ৮ উইকেট পেয়েছিলেন এই স্পিনার।

এই সিরিজে দুর্দান্ত ছিলেন বাংলাদেশি পেসাররাও। বিশেষ করে তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসারও ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন। ৭ ধাপ এগিয়ে ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন এই ডানহাতি পেসার।

আরও পড়ুনঃ   অধ্যক্ষ শহীদুলকে স্ব-পদে বহালের দাবীতে শিক্ষার্থীদের সংবদ সম্মেলন

মেহেদি-তাসকিন ছাড়াও সেরা বিশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরো এক বোলার। ২১ ধাপ এগিয়ে ১৭ নম্বর স্থানে উঠে এসেছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের এটিই ক্যারিয়ার সেরা অবস্থান। ২৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন হাসান মাহমুদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST