১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

আদালতের নির্দেশনার কপি হাতে পেলে জামায়াত ও ইশরাক ইস্যুতে সিদ্ধান্ত: ইসি সচিব

অনলাইন ডেস্ক : আদালতের নির্দেশনার কপি পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়া ও বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এমন মন্তব্য করেন।

ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, ‘এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে তারা কোনো পর্যবেক্ষণ পাননি। পর্যবেক্ষণ পাওয়ার পরে আইনগতভাবে যেটা প্রযোজ্য, সে সিদ্ধান্ত নেওয়া হবে। জামায়াতের প্রতীকের ব্যাপারেও আইনগতভাবে যেটা প্রাপ্য, সেভাবেই পাবে। প্রতীকের ব্যাপারে, তাদের নিবন্ধনের ব্যাপারে কী পর্যবেক্ষণ আছে, ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে তার কিছু বলার থাকে না বলেও জানান।

আরও পড়ুনঃ   ডট বল কমানোর উপায় খুঁজছে বাংলাদেশ

ইশরাকের বিষয়ে নির্বাচন কমিশন কি ভাবছে এমন প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ইশরাকের ব্যাপারে আদালতের কোনো পর্যবেক্ষণ তারা পাননি। পর্যবেক্ষণ ও নির্দেশনা যেটা আসবে, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কোনো কাগজ না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবে না নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ   রাজশাহী পুলিশ লাইন্স স্কুলের মেধাবী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি সম্মাননা প্রদান

রোববার ইশরাকের মেয়র পদের শেষ দিন—এমন বিষয় উত্থাপন করা হলে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, ‘শেষ দিন কি শুরুর দিন, এই ব্যাপারে তার একই কথা। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে কোনো কাগজ না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। কোন দিকে বিষয়টা গড়াবে, সেটা কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশনের সেই এখতিয়ার আছে। তবে কাগজ না পেলে কী করে সিদ্ধান্ত নেবে কমিশন- সে প্রশ্নও রাখেন তিনি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST