২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আমার অনেকগুলো বর কোথায়- পরীমণি

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে বিতর্কিত-সমালোচিতও হয়েছেন তিনি। বিশেষ করে নায়িকার প্রেম, বিয়ে— সবসময়ই ছিল ভক্তদের আলোচনার কেন্দ্রে।
সম্প্রতি ভারতীয় বাংলা সিনেমা ‘ফেলু বক্সী’তে অভিনয় করেছেন পরী। শুটিংয়ের ফাঁকে আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন এই নায়িকা। যেখানে পরী বলেছেন, আসলে আমাকে বেশিরভাগ লোকই অকারণে ভুল বোঝে। এমন সব উদ্ভট তথ্য বলে যে মাঝে মাঝে আমিই দ্বিধায় পড়ে যাই যে তারা কোন পরীর কথা বলছে?

পরীর কাছে প্রশ্ন রাখা হয়, বাংলাদেশের সমাজ রক্ষণশীল। সে জায়গায় দাঁড়িয়ে কাউকে পরোয়া না করার সাহস কোথায় পান? জবাবে বিশ্বসুন্দরী’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘সবাই কারো না কারো কথা শুনে কাজ করে। কিন্তু ব্যক্তি স্বাধীনতা বলে তো একটা বস্তু আছে। তাই বলে কারো ক্ষতি করে কিছু করতে চাই না। আমাকে ঘোমটা দিয়ে চলতে হবে কিংবা মেয়ে বলে কোনো কাজ করতে পারব না। এ ধরনের চাপিয়ে দেওয়া জিনিস ছোটবেলা থেকে মেনে নিতে পারিনি। আমি যখন এগুলো নিয়ে কথা বলি, লোকে “বেয়াদব” বলে। আমি আসলে এ রকম বেয়াদব হতে চাই, এ রকমই বেয়াদব থাকতে চাই। যদি নিজের মতো করে বাঁচতে চাইলে বেয়াদব হতে হয়, আমার অসুবিধে নেই।’

আরও পড়ুনঃ   আবেদনময়ী লুকে অনন্যা

পরীমণি বিতর্কিত, না কি সমালোচিত? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আসলে লোকে আমাকে প্রচণ্ড ভুল বোঝে। আমাকে নিয়ে যা কিছু লেখা হয়, সেসব দেখে নিজেই বিভ্রান্ত হয়ে যাই- এটা কোন পরীমণি! আমার সম্পর্কে আমি এত উদ্ভট তথ্য পাই, ভাবি, এটা কি আমাকে নিয়ে বলছে?’

পরীকে নিয়ে বেশি কোন ভ্রান্ত ধারণা রয়েছে? এমন প্রশ্নের উত্তরে পরী বলেন, আমি ব্যক্তিগত নয়, শুধু কাজের জগতের কথাই বলতে পারি। এই যেমন অনেকেরই ভুল ধারণা রয়েছে, আমি নাকি শুটিং ফাঁসাই। ব্যক্তিগত জীবন নিয়ে লোকে বলে, পরীমণির অনেক প্রেমিক, অনেকগুলো বর। কিন্তু আমি জানতে চাই, তারা কোথায়? আমি নিজেও কথা বলতে গেলে বিব্রত বোধ করি। আগে একটা ধারণা ছিল, বিতর্কিত কিছু নিয়ে কথা বলা যাবে না। কিন্তু আমার মনে হয়, বিতর্কিত বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ালে, সে ব্যাপারে বেশি কথা বলা প্রয়োজন। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি, যারা আমাকে নিয়ে ভুল তথ্য দিচ্ছেন, তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেব।’

আরও পড়ুনঃ   ভরি ভরি সোনা বিক্রি করতে হয়েছিল অপু বিশ্বাসকে!

দীর্ঘ সাক্ষাৎকারে বুবলীর ওপর রেগে যাওয়া বিষয়টিও টানা হয়। উত্তরে পরীমণি বলেন, ‘না, আমি রেগে যাইনি। আসলে প্রতিটা মানুষের আবেগ প্রকাশের ধরন আলাদা। বিতর্কের সূত্রপাত্র জন্মদিনের ভিডিও নিয়ে।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার আবেগ আচমকা আসে না। আমার ধারণা, তিনি অন্য ভাবে কিছু করতে পারতেন। তার নিশ্চয়ই সুন্দর একটা জার্নি আছে কিংবা তিনি বলতে পারতেন- এই ধরনটা সোজা লেগেছে, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে করেছেন। সেটা না করে আমার গলা টিপে ধরার মতো অবস্থা, কেন আমি বললাম! মানুষজন আমাকে ট্যাগ করার পর আমি জানতে পেরেছি। তখন আমি মুখ খুলতেই তেড়ে এলেন আমার দিকে। শুনেছি, তিনি শিক্ষিত! শিক্ষিত মানুষ হয়ে একটা কাণ্ড করে বসেছ, আবার সেটার জন্য লড়াইও করছ! এটা শোভনীয় নয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১২

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৩

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৪

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৫

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৬

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৮

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST