১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আমেরিকান নায়িকা কোর্টনি কফির দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক : গত ২৮ মার্চ অনলাইনে অবমুক্ত হয় শাকিব খানের চলচ্চিত্র রাজকুমার’র টাইটেল সং। যেখানে ঢালিউড কিংয়ের সঙ্গে হাজির হয়েছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি।

এদিন সন্ধ্যা ৭টায় ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব ও ফেসবুকে মুক্তি পাওয়া গানটি নিয়ে শুরু হয়ে যায় হইচই। এতে বহু শাকিব ভক্তরা বেজায় খুশি। কেউ কেউ জানান মিশ্র প্রতিক্রিয়া।

একজন লিখেছেন, ‘কী শুনলাম, কী দেখলাম! পুরাই আগুন। এখনও গানের মায়ায় পড়ে আছি।’

আরেক জনের ভাষ্য, ‘পুরো গানে শাকিব খান সুর মিলিয়েছেন। কোর্টনি কফির তো কোনো সুর মেলাইনি। হতাশ! মুভিতে যে কী হয়!’

আরও পড়ুনঃ   ওটিটি নিষিদ্ধে যা বললেন কঙ্গনা রানাওয়াত

এসব মন্তব্যে উত্তর পাওয়া যায়নি নায়িকার। তাই হয়তো এক ভক্ত সরাসরি মন্তব্য করে বসেন কোর্টনির শেয়ার করা গানটিতে।

মান্না নামের সেই দর্শক লেখেন, ‘গানে শাকিব খান পুরো আগুন মুডে ছিল। কিন্তু আপনার এক্সপ্রেশন খুব একটা ভালো ছিল না!’

এতেই প্রত্যুত্তর দেন কোটর্নি। লেখেন, ‘যখন শুটিং করা হচ্ছিল তখন মাইনাস ৩ ডিগ্রি তাপমাত্রা। আমি এই ড্রেসে এরমধ্যেই কাজটি করি। আমার মুখটা পুরো ফ্রিজড হয়ে গিয়েছিল। তাই আপনারা যারা আমার এক্সপ্রেশন নিয়ে হতাশ হয়েছেন তাদের কাছে ক্ষমা চাইছি।’

আরও পড়ুনঃ   সাগর পাড়ে মোহনীয় লুকে ভাবনা

হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানটি গেয়েছেন বালাম ও কোনাল। গীতিকবি আসিফ ইকবালের লেখা গানটির সুর করেছেন কলকাতার আকাশ সেন।

গানটির দৃশ্যধারণ হয়েছে আমেরিকায়। এতে শাকিবের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে।

প্রসঙ্গত, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার চলচ্চিত্র। এতে শাকিব-কোর্টনি ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডা. এজাজ প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাইসহ ৩ জন নিহত

১০

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১২

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

১৩

পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৪

মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

১৫

বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

১৬

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

১৭

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

১৮

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

১৯

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

২০

Design & Developed by: BD IT HOST