১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বন্ধ করুন তো এসব: বিরক্ত হয়েছেন সারা

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী সারা আলি খান জন্মসূত্রে মুসলমান হলেও সুযোগ পেলে মাঝে মধ্যেই তিনি পৌঁছে যান বিভিন্ন মন্দিরে। সম্প্রতি সারাকে দেখা যায় মুম্বাইয়ের এক শনি মন্দিরের বাইরে। সেখানে একজন ফটোসাংবাদিকদের উপর বিরক্ত হয়েছেন সারা। সেই সঙ্গে, ক্যামেরা বন্ধ করার অনুরোধও জানান তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে অভিনেত্রী সারা আলি খানের ‘মার্ডার মুবারক’ ও ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’। দুটি সিনেমাই দর্শকের মধ্যে তুমুল ঝড় তুলেছে।

আরও পড়ুনঃ   দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড জিতলেন মিথিলা

আপাতত সেই সাফল্য উপভোগ করছেন সারা। এই আবহে গত শনিবার জুহুর শনি মন্দিরে পূজা সারলেন নবাব কন্যা। পূজা সেরে বেরিয়ে মন্দিরসংলগ্ন রাস্তায় বসে থাকা গরিবদের হাতে তুলে দিলেন মিষ্টির বাক্স।

একের পর এক সবার হাতে খাবারের প্যাকেট তুলে দিতে গিয়ে হলেন ক্যামেরাবন্দিও। কিন্তু এসময় ফটোসাংবাদিকদের উপর কিছুটা বিরক্ত হয়ে ছবি তুলতে মানা করেন নায়িকা। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। ভিডিওতে সারাকে বিরক্ত হয়ে বলতে শোনা গেছে ‘বন্ধ করুন তো এসব…’ ।

আরও পড়ুনঃ   ফলভর্তি বাগানে সুখ খুঁজে পেলেন জয়া আহসান

এদিন সারার পরনে এদিন ছিল কমলা রঙের ক্রপটপ, নিচে ক্যাসুয়াল ট্র্যাক প্যান্ট, পায়ে ক্রকস জুতো। ভাইরাল হওয়া অভিনেত্রীর সে ভিডিওতে ভক্তরা তাদের কমেন্টেই জানিয়েছেন শুভেচ্ছাবার্তা।

সারাকে খুব শীঘ্রই অনুরাগ বসুর ‘মেট্রো ইন ডিনো’ ছবিতেও দেখা যাবে। যেখানে সারার সঙ্গে থাকবেন অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেনশর্মা, আলি ফজল ও ফাতিমা সানা শেখের মতো অভিনেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১০

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১১

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১২

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৪

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৫

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৮

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১৯

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST