২৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : নগরীতে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট রাজশাহীর ব্যাপারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে তার অনুসারীরা বিকেলে আলু পট্টি মোড়ে জড়ো হয়ে চিম্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে নানান স্লোগান দিতে থাকেন । এসময় তারা শাহবাগে শ্রীকুশল বরণ চক্রবর্তীসহ সাধারন সনাতনী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান।

এসময় বিক্ষোভকারীরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশে কেনো আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমাদের আট দফা কেন মেনে নেওয়া হবে না। কেন চিম্ময় কৃষ্ণ দাশকে গ্রেফতার করা হলো। এসব প্রশ্নের উত্তর আমাদের কে দিবে? আমাদের সাথে প্রতিনিয়ত বৈষম্য করা হয়।

আরও পড়ুনঃ   নতুন দিনের আশায় ভোরে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

তারা আরও বলেন, আমাদেরকে আওয়ামী লীগের ভোটব্যাঙ্ক বলা হয়। আমাদের ‘র’এর এজেন্ট বলা হয়, ভারতের দালাল বলা হয়। আমরা তো বাংলাদেশের নাগরিক। আমাদের জাতীয় পরিচয়পত্র আছে এরপরও আমাদের একটা গোষ্ঠী বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করেন। আমরা এসব শুনতে চাই না। তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।

আরও পড়ুনঃ   নবির শেষের ঝড়ে বড় সংগ্রহ পেল আফগানিস্তান

উপস্থিত নেতাকর্মীরা বলেন, যদি আমাদের দাবি মেনে নিয়ে চিম্ময় কৃষ্ণ প্রভূকে মুক্তি না দেওয়া হয় তাহলে আগামীতে আমরা আরও বড় কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।

উল্লেখ্য, সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিম্ময় কৃষ্ণ দাশকে আটক করে। গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST