২৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দর্শকরাই বলিউডে স্টার কিডদের চায়, দাবি কৃতির

অনলাইন ডেস্ক : কৃতি স্যানন এমন একজন বলিউড অভিনেত্রী যিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি ‘হিরোপান্তি’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এবং গত কয়েক বছরে কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন।

এদিকে গোয়ায় চলমান ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি মাস্টারক্লাসে অংশ নিয়েছিলেন অভিনেত্রী, যেখানে তিনি ‘স্বজনপ্রতি’ নিয়ে কথা বলেছিলেন। তাকে বলতে শোনা গিয়েছে যে, স্বজনপোষণের জন্য ইন্ডাস্ট্রি ‘ততটা দায়ী নয়’, বরং এটি এমন একটা সার্কেল যাতে যুক্ত আছে মিডিয়া এবং দর্শকরাও।

মাস্টারক্লাস সেশনে কৃতি বলেন, ‘আমি মনে করি নেপোটিজমের জন্য ইন্ডাস্ট্রি পুরোপুরি দায়ী নয়। একই সঙ্গে মিডিয়া ও দর্শকের উপরেও দায় বর্তায়। দর্শকরা মিডিয়ায় দেখতে চান যে, নির্দিষ্ট তারকা সন্তানদের সম্পর্কে এগুলো কী বলছে আর তাদের প্রতি দর্শকের আগ্রহ থাকায় ইন্ডাস্ট্রি মনে করে।

আরও পড়ুনঃ   আ.লীগ নেতা ও রাবির সাবেক অধ্যাপককে পুলিশে দিল জনতা

অভিনেত্রীর কথায়, ‘যেহেতু দর্শক আগ্রহী, তাই তাদের নিয়েই সিনেমা বানাই। আমি মনে করি এটি একটি বৃত্ত কিন্তু আমার মত হল, আপনি যদি প্রতিভাবান হন, আপনি সেখানে পৌঁছতে পারবেনই, আর যদি দর্শকদের সঙ্গে আপনার সংযোগ না থাকে, তবে আপনি সেখানে পৌঁছতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘যখন আপনি সিনেমা ব্যাকগ্রাউন্ড থেকে না আসেন, তখন আপনার সেখানে পৌঁছতে সময় লাগে এটা ঠিকই। কারণ আপনার কাছে সুযোগ অনেক দেরিতে আসে। এমনকি, ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেতেও অনেক সময় লাগে, সবকিছুই একটা স্ট্রাগল। কিন্তু ২-৩টা সিনেমার পরও যদি আপনি কঠোর পরিশ্রম করা চালিয়ে যান, তবে কিছুই আপনাকে আর আটকাতে পারবে না।’

আরও পড়ুনঃ   ‘চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখে জীবনকে অসাধারণ করে তুলতে পারি’

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে দিলওয়ালে, রাবতা, বরেলি কি বরফি, লুকা ছুপি এবং হাউসফুল ৪-এর মতো ছবিতে অভিনয় করেছেন কৃতি। সম্প্রতি তাকে শাহির শেখ ও কাজল অভিনীত দো পাত্তি সিনেমায় দেখা গেছে। এটি তার নতুন প্রযোজনা ব্লু বাটারফ্লাই ফিল্মসের ব্যানারে নির্মিত প্রথম প্রোজেক্ট ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST