১৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পকেটে চিরকুট

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছেন লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

সোমবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মজিবর পার্শ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড়া গ্রামের ধলু খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের আজানের পর ধুপইল এলাকার বাবলু নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির আঙিনায় মেহগনি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঠিকাদার মজিবর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে বলা হয়েছে ওই ব্যক্তিদের পাওনা টাকার চাপেই মজিবর আত্মহত্যা করেছেন।

আরও পড়ুনঃ   নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবে না

ওসি আরও বলেন, মজিবর চিরকুটে দাবি করেন, পাওনা টাকা পরিশোধের পরও তারা টাকার জন্য চাপ প্রয়োগ করছিল। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST