৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গ্লোবাল লিগে স্বাগতিক দলে সাকিব, খেলা নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে আয়োজিত হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। তবে কয়েক বছর ধরে এই টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়।

দীর্ঘ বিরতি শেষে আবারও মাঠে গড়াতে যাচ্ছে এই জনপ্রিয় টুর্নামেন্টটি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পাঁচ ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্ট আনছে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও।

আরও পড়ুনঃ   ম্যাচ হারের পর বিদেশি ক্রিকেটারদের দুষলেন সিলেট অধিনায়ক

ক্যারিবিয়ান লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। মূলত বাংলাদেশি এই পেসারকে গ্লোবাল সুপার লিগের জন্যই দলভুক্ত করেছে গায়ানা। যদিও তার খেলা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা।

কাঁধের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও নেই সাকিব। যে কারণে আসন্ন এই টুর্নামেন্টেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এ ছাড়া বিসিবির ছাড়পত্রের বিষয়টিও থাকছে।

ইতোমধ্যে ম্যাচ সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। বাংলাদেশের রংপুর রাইডার্স এবং ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ছাড়াও টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

আরও পড়ুনঃ   আইএল২০-তে দল পেলেন পাকিস্তানের ৫ ক্রিকেটার, খেলা নিয়ে শঙ্কা

টুর্নামেন্টটির জন্য এরই মধ্যে নিজেদের দল ঘোষণা করেছে রংপুর। অধিনায়ক হিসেবে যাচ্ছেন নুরুল হাসান সোহান। পাশাপাশি শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন রয়েছেন দলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

২

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

৩

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৪

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৫

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৭

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৮

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৯

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১০

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১১

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১২

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১৩

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৪

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৫

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৬

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৭

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৮

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৯

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

২০

Design & Developed by: BD IT HOST