২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আইএল২০-তে দল পেলেন পাকিস্তানের ৫ ক্রিকেটার, খেলা নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো নিলামের মাধ্যমে ক্রিকেটার কিনেছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল২০) ফ্র্যাঞ্চাইজিগুলো। সংযুক্ত আরব আমিরাতের এই টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটারকেও কিনেছে দলগুলো। তবে দিন দুয়েক আগে পিসিবির এনওসি না দেওয়ার সিদ্ধান্ত তাদের খেলার ক্ষেত্রে তুলে দিয়েছে বড় প্রশ্ন।

পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছেন বাঁ-হাতি ব্যাটার ফখর জামান। ৮০ হাজার মার্কিন ডলারে তাকে দলে নিয়েছে ডেজার্ট ভাইপার্স। এর মাধ্যমে তিনি আইএল২০-এর নিলামে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে দল পাওয়ার রেকর্ড গড়েছেন। তবে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভাইপার্সে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ   মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

একই দলে জায়গা পেয়েছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। তাকেও ৮০ হাজার ডলারে দলে নেয় ভাইপার্স। প্রথমবারের মতো এই গতিতারকাকে আইএল২০-তে দেখা যাবে। এই তালিকায় আরেক চমক পাকিস্তানের তরুণ ক্রিকেটার হাসান নওয়াজ, যিনি ভিত্তিমূল্য ৪০ হাজার ডলারে ডেজার্ট ভাইপার্সে সুযোগ পেয়েছেন।

আইপিএল মালিকানাধীন দলগুলো সাধারণত পাকিস্তানি খেলোয়াড়দের কেনে না। তবে এবার সেই ধারা ভেঙেছে এমআই এমিরেটস। তারা মাত্র ১০ হাজার ডলারে উসমান খানকে দলে নিয়েছে। পাকিস্তানের আরেক চমক আনক্যাপড স্পিনার উসমান তারিক। সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নজর কাড়ার পর তাকে ওয়াইল্ডকার্ড হিসেবে দলে টেনেছে আবুধাবি নাইট রাইডার্স।

এই পাঁচজন দল পেলেও পাকিস্তানের বেশ কিছু অভিজ্ঞ তারকা ক্রিকেটার দল পাননি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, সাইম আয়ুব ও মোহাম্মদ হারিস। প্রত্যেকেই ৮০ হাজার ডলারের ক্যাটাগরিতে থাকলেও কেউই দল পাননি। তবে যারা দল পেয়েছেন, তাদের খেলা নিয়েও আছে শঙ্কা।

আরও পড়ুনঃ   বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

এশিয়া কাপে খারাপ করায় পাকিস্তানের ক্রিকেটাদের দেশের বাইরের লিগে খেলতে এনওসি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ফলে যারা দল পেয়েছেন, তারা শেষ পর্যন্ত টুর্নামেন্টটিতে না খেলার সম্ভাবনা বেশি। প্রসঙ্গত, আইএল২০-এর চতুর্থ আসর শুরু হবে আগামী ২ ডিসেম্বর, শেষ হবে ৪ জানুয়ারি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আবুধাবি, দুবাই ও শারজাহতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST