১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

২৩ কোটির ক্লাসেন টাকার অঙ্কে পেছনে ফেললেন কোহলিকে

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে ‘মিনি-নিলাম’ হলেও, কার্যত ব্যক্তিগত মূল্যের আগের সব রেকর্ড ছাড়িয়ে যায় সেটি। ফলে এবারের মেগা নিলাম যে আরও বড় ধামাকা নিয়ে আসছে সেটি আর বলার অপেক্ষা রাখে না।

২০২৪ আইপিএলে রেকর্ড সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর এবার নিলামের আগেই রিটেনশনে থাকা হেইনরিখ ক্লাসেন ২৩ কোটি রুপি পাচ্ছেন। আগের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তাণ্ডব চালানোর পুরস্কারই পেলেন এই দক্ষিণ আফ্রিকান হিটার। টাকার অঙ্কে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলিকেও।

গতকাল (বৃহস্পতিবার) ছিল ১০ ফ্র্যাঞ্চাইজির রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) তালিকা প্রকাশের শেষ সময়। সানরাইজার্স হায়দরাবাদ ক্লাসেনকে বেশ চড়া মূল্যেই ধরে রাখল। যদিও নির্দেশিকা অনুযায়ী তাকে ১৮ কোটি রুপি দিয়েও রাখা যেত। ক্লাসেনকে যে বাড়তি মূল্যেই রাখা হচ্ছে, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল।

আরও পড়ুনঃ   দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

অন্যদিকে কোহলিও যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে থাকবেন, তা নিয়ে সংশয়ের কোনো জায়গা ছিল না। তাকে ধরা রাখা হচ্ছে ২১ কোটি রুপিতে। অর্থাৎ রিটেনশনের তালিকা অনুযায়ী ক্লাসেন তার থেকেও বেশি পাচ্ছেন।

পুরনো প্রশ্নটা আবারও উঠছে ভারতীয় মিডিয়ায়। বেশ কয়েক বছর থেকেই আইপিএলের বাজারে সবচেয়ে বেশি দর উঠছে বিদেশিদের। যা নিয়ে বহু আগে থেকেই সমালোচনা করছেন দেশটির সাবেক ক্রিকেটাররাও।

আরও পড়ুনঃ   সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান

এদিকে, হেইনরিখ ছাড়াও আগের আসরের ৫ ক্রিকেটারকে ধরে রেখেছে হায়দরাবাদ। অধিনায়ক প্যাট কামিন্সসহ বাকিরা হচ্ছেন— অভিষেক শর্মা, হেইনরিখ ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি ও ট্র্যাভিস হেড। দলটির রিটেনশনে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ কোটি রুপি দেওয়া হচ্ছে কামিন্সকে, যদিও গত আসরে তার দাম ছিল ২০.৫০ কোটি। এ ছাড়া অভিষেক ও হেড ১৪ কোটি এবং নীতিশের মূল্য ৪ কোটি রুপি।

অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আসন্ন আসরের জন্য নিলামের আগে বিরাট কোহলি ছাড়াও তিন ক্রিকেটারকে ধরে রেখেছে। বাকি দুই রিটেনশন রজত পাতিদার (১১ কোটি) ও যশ দয়াল (৫ কোটি)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

মোহনপুরে রাজ্জাক হত্যা মামলার দুই আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

১০

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১২

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

১৪

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১৫

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৮

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৯

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

২০

Design & Developed by: BD IT HOST