২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

একেবারে যুদ্ধ বন্ধ চায় হামাস, মুক্তি দেবে সব জিম্মিকে

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ থামাতে কাতারের রাজধানী দোহায় আবারও আলোচনায় বসেছে মধ্যস্থতাকারী দেশগুলো। এরই মধ্যে সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি সূত্র সৌদির সংবাদমাধ্যম আশরাক নিউজকে জানিয়েছেন, তারা দোহায় একটি বিস্তৃত যুদ্ধবিরতির প্রস্তাব দেবেন।

এই প্রস্তাব অনুযায়ী, দখলদার ইসরায়েল গাজা থেকে তাদের সব সেনাকে প্রত্যাহার করে নিয়ে যাবে এবং নির্দিষ্ট ফিলিস্তিনিকে মুক্তি দেবে। অপরদিকে হামাস একদিনে ইসরায়েলের সব জিম্মিকে ছেড়ে। আর ওইদিনই যুদ্ধ বন্ধ হয়ে যাবে।

গাজায় যুদ্ধবিরতি করতে আজ রোববারও দোহায় বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র, কাতার এবং ইসরায়েলি প্রতিনিধিরা। তাদের বৈঠকের পরই হামাস প্রস্তাবটি উত্থাপন করবে বলে জানিয়েছে সূত্রটি।

আরও পড়ুনঃ   গাজায় ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষ, অনাহারে আরও ১০ জনের মৃত্যু

দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির বিভিন্ন পরিকল্পনা করছে। গত সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। এতে বলা হয় তারা হামাসের সঙ্গে তারা দুই সপ্তাহ যুদ্ধ বন্ধ রাখবে। এর বদলে হামাস পাঁচ জিম্মিকে মুক্তি দেবে। তবে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কারণ তারা চায় যুদ্ধ একেবারে বন্ধ হোক।

সৌদির সংবাদমাধ্যমকে হামাসের সূত্রটি বলেছেন, “আমরা আলোচনাকারীদের প্রস্তাব শুনব। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা একটি বিস্তৃত চুক্তি চাই। যেটি এক ধাপে হবে এবং যুদ্ধ একেবারে বন্ধ করবে। এর বদলে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির বদলে ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবে।”

আরও পড়ুনঃ   সিরিয়ায় ব্যাপক বিমান হামলা যুক্তরাষ্ট্রের

এদিকে মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি গাজায় দুইদিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তিনি তার প্রস্তাবে বলেছেন এই দুইদিনে হামাস চার ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরায়েল কিছু ফিলিস্তিনিকে তাদের কারাগার থেকে ছেড়ে দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST