২৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বিচ্ছেদ অনভিপ্রেত ঘটনা হলেও এর ভালো দিক রয়েছে : নীলাঞ্জনা

অনলাইন ডেস্ক : বেশ কয়েক মাস ধরে টালিউডে আলোচনার কেন্দ্রে যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত দম্পতি। আলোচনাটি হচ্ছে, তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, বিবাহ বিচ্ছেদের পথেই নাকি হাঁটছেন তারা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও তাদের কেউই বিষয়টি ঘোষণা করেননি।

কিন্তু বেশ কয়েক মাস ধরেই এক ছাদের তলায় থাকছেন না যীশু-নীলাঞ্জনা। দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে কখনও মুম্বাই আবার কখনও কলকাতা থাকছেন নীলাঞ্জনা। ইন্ডাস্ট্রির সহশিল্পীরাও চেষ্টা করে যাচ্ছেন তাদের কলহ মিটমাট করতে। তবে দুই নদীর পানি যে আর সহসাই এক হচ্ছে না, তা আকারে-ইঙ্গিতে হলেও বুঝিয়ে দিচ্ছেন নীলাঞ্জনা। ঠিক যেমন নীলাঞ্জনা বললেন, জীবনের বড় একটা ক্ষতি হলেও কোনো একটা কিছু ভালো হয়েছে।

আরও পড়ুনঃ   ‘ইত্যাদি’ এবার গারো পাহাড়ে

এক সময় নিজেকে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করে ভালোই নামডাক হয়েছিল নীলাঞ্জনার। আচমকা যীশুকে বিয়ে করে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেন। সংসার ও দুই মেয়েকে নিয়ে কাটে একটা সময় পর্যন্ত। তারপর নিজের প্রযোজনা সংস্থার কাজ শুরু করেন। শোনা যায়, অভিনেতাকে নেপথ্যে থেকে সর্বদা শক্তি জুগিয়েছেন নীলাঞ্জনাই। কিন্তু সেই সম্পর্কই নাকি এখন ভঙ্গুর। যদিও এই মুহূর্তে সেনগুপ্ত পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে চুপ দুই পক্ষই।

যদিও এই খবর প্রকাশ্যে আসার পর থেকে নীলাঞ্জনা একাই যে সব দিক সামলাচ্ছেন, তা স্পষ্ট করছেন। অন্যদিকে, প্রচারের আলো থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন যিশু। তবে সেনগুপ্ত পরিবারের অন্দরে যে বড় পালাবদল ঘটেছে সেই ইঙ্গিত দিলেন তারকা-পত্নী। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে নীলাঞ্জনা লেখেন, ‘জীবনে ট্র্যাজেডি বা অনভিপ্রেত যখন কিছু ঘটে সাময়িক ভাবে সব কিছু ওলটপালট হয়ে যায়। কিন্তু এর ভালো দিক হল এই সময় তুমি নিজের ব্যক্তিগত উন্নতির দিকে নজর দিতে পারো, যা একপ্রকার পুনর্জন্মের মতো।’

আরও পড়ুনঃ   সংগ্রাম করা মানেই ব্যর্থ হওয়া নয় : ভাবনা

সম্প্রতি নিজের দুই মেয়ের নামে প্রযোজনা সংস্থা খুলেছেন নীলাঞ্জনা। নিজের পুরোনো বন্ধুদের সঙ্গে সময় কাটানো থেকে বিভিন্ন পডকাস্টে সাক্ষাৎকার দিতে দেখা যাচ্ছে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST