২৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

২৮ মিনিটেই ভারতের জালে বাংলাদেশের ২ গোল

অনলাইন ডেস্ক : নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেই রূপে দেখা যায়নি সাবিনা খাতুনদের। গত দুই দিন খেলোয়াড়-কোচ দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় আজকের ম্যাচের পারফরম্যান্স নিয়ে বেশ আশঙ্কা ছিল। তবে ভারতের বিপক্ষে ঠিকই দুর্দান্ত রূপে দেখা দিল বাংলাদেশ। ম্যাচের ২৮ মিনিটের মধ্যে বাংলাদেশের মেয়েরা দুই গোলের লিড নিয়েছে।

১৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার ভারতীয় গোলরক্ষক ঠিকমতো গ্রিপ করতে পারেননি। বল এসে পড়ে বাংলাদেশের আফিদা খন্দকারের কাছে। ভারতীয় ডিফেন্ডাররা ব্লক করার আগেই তিনি শট নেন। ভারতীয় গোলরক্ষকের পাশ দিয়ে বল গোললাইন অতিক্রম করে। গোল উৎসবে মাতে বাংলাদেশ।

আরও পড়ুনঃ   এসি মিলানকে হারিয়ে সিরি-এ শিরোপা নিশ্চিত করলো ইন্টার

গোলের পর বাংলাদেশ আরও সুন্দর ফুটবল খেলে। বেশ কয়েকটি আক্রমণও করে অল্প সময়ের ব্যবধানে। ২৮ মিনিটে ভারতের এক ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। তিনি বাম প্রান্ত থেকে আসা ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। তার সঙ্গে থাকা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরা খাতুনের গায়ে লেগে বল জালে জড়ায়।

আরও পড়ুনঃ   নগরীতে লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান

ভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৫-২ গোলে পাকিস্তানকে হারিয়েছে। পরের ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ড্র হওয়ায় ভারত সবার আগে সেমিতে ওঠে। সেমিতে খেলতে হলে ড্র প্রয়োজন ছিল বাংলাদেশের। ইতোমধ্যে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে আছে। তারা আজ ভারতকে হারালে গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল খেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১০

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১১

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১২

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১৩

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৪

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৫

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৬

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৭

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৮

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৯

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST