২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জাতীয়তাবাদী তারেক জিয়া’র প্রজন্ম দলের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হেলাল উদ্দীন,বাগমারা: রাজশাহী বাগমারায় জাতীয়তাবাদী তারেক জিয়া’র প্রজন্ম দলের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল রাজশাহী জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল বাগমারা উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার ( ২০ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা সদর ভবানীগঞ্জ শিল্পকলাএকাডেমি চত্বরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তারেক জিয়ার প্রজন্ম দল বাগমারা উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক।
বাগমারা উপজেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মাস্টার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শুভডাঙ্গা ইউনিয়ন তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি জাহাঙ্গীর আলম, ঝিকরা ইউনিয়ন সভাপতি মমিনুল ইসলাম বাদল, শ্রীপুর ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম, সোনাডাঙা ইউনিয়ন সাধারণ আব্দুস সালাম, যোগীপাড়া ইউনিয়ন সভাপতি সেতু, উপজেলা প্রচার সম্পাদক ইমরান আলী খামারু, ভবানীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবু, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, উপজেলা মহিলা দলের সভাপতি সহকারী অধ্যাপক রিনা ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি মখলেছুর রহমান মুকুল, আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি, বড় বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শামসুজ্জোহা সরকার বাদশা, সার্বিক তত্বাবধানে ছিলেন বাগমারা উপজেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মন্ডল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপু, স্বেচছাসেবক দল নেতা মামুন অর রশীদ, আউচপাড়া ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, জিয়া সাইবার ফোর্স বাগমারা উপজেলা শাখার সভাপতি রাকিবুর রহমান রাকিব, প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ, বাগমারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাষ্টার জিল্লুররহমান সহ অন্যরা। এছাড়াও উক্ত সভায় বাগমারা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST