১৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাবা সিদ্দিকিকে হত্যার দায় স্বীকার করে সালমানকে বার্তা বিষ্ণোইয়ের

অনলাইন ডেস্ক : এনসিপি নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। শনিবার রাতে দশেরা উদযাপনের সময় মুম্বাইয়ের বান্দ্রায় অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে।

এই ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

এরই মধ্যে রোববার (১৩ অক্টোবর) লরেন্স বিষ্ণোই গ্যাং সদস্যের একটি ফেসবুক পোস্ট দ্রুত ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে বলা হয়েছে, বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দাউদ ইব্রাহিমের মতো আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে যোগযোগ রাখার কারণে বাবা সিদ্দিককে টার্গেট করা হয়েছে।

পোস্টে লেখা হয়েছে, ‘১ওম, জয় শ্রী রাম, জয় ভারত। আমি জীবনের সারমর্ম বুঝি এবং সম্পদ এবং শরীরকে ধূলিকণা মনে করি। আমি কেবলমাত্র কর্তব্যকে সম্মান জানিয়ে যা সঠিক তা করেছি। সালমান খান, আমরা এই যুদ্ধ চাইনি। কিন্তু আপনার কারণেই ভাইকে প্রাণ দিতে হল। আজ বাবা সিদ্দিকির ভদ্রতার মুখোশ বন্ধ হয়ে গেছে। এক সময় তিনি দাউদের সঙ্গে (মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম) এর অধীনে ছিলেন। তার মৃত্যুর কারণ বলিউড, রাজনীতি এবং সম্পত্তির লেনদেনে দাউদ এবং অনুজ থাপনের সঙ্গে সম্পর্ক।’

আরও পড়ুনঃ   সৃজিতের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন, মুখ খুললেন মিথিলা

পোস্টে আরও লেখা হয়েছে, ‘কারো সঙ্গে আমাদের কোনও ব্যক্তিগত শত্রুতা নেই। তবে সালমান খান বা দাউদ গ্যাংকে যারা সাহায্য করবে, তাকে প্রস্তুত থাকতে হবে। যদি কেউ আমাদের কোনও ভাইকে হত্যা করে, আমরা জবাব দেব। আমরা কখনই প্রথম হামলা করি না। জয় শ্রী রাম, জয় ভারত, শহিদদের প্রতি স্যালুট।’

শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে বাবা সিদ্দিকিকে তিনজন গুলি করে। আহত অবস্থায় তাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয়। রোববার মুম্বই পুলিশ নিশ্চিত করেছে, এনসিপি নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যা একটি ভাড়াটে কিলিংয়ের ঘটনা।

আরও পড়ুনঃ   মনিরের পরিবারের পাশে দাঁড়ান শাকিব, বাস্তবের নায়ক হয়ে উঠুন

এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- হরিয়ানার বাসিন্দা গুরমাইল বলজিৎ সিং ও উত্তরপ্রদেশের ধর্মরাজ রাজেশ কাশ্যপ। তৃতীয় অভিযুক্ত শিব কুমারের খোঁজ চালাচ্ছে পুলিশ। সেও উত্তপ্রদেশের।

পুলিশ কর্তারা জানিয়েছেন, খুনের মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করেছে তারা। তদন্তে জানা গেছে, এই হত্যা পূর্বপরিকল্পিত। অভিযুক্তদের আগাম টাকা দেওয়া হয়েছিল কয়েক দিন আগে। এরপর তাদের অস্ত্র সরবরাহ করা হয়েছিল।

সালমান খান বেশ কয়েক বছর ধরেই একাধিকবার হুমকি পাচ্ছেন। ২০২৩ সালে মোটরবাইকে করে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তার মুম্বাইয়ের বাসভবনের বাইরে গুলি চালায়।

এছাড়াও, ২০২২ সালের জুনে এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে হাতে লেখা নোট পেয়েছিলেন অভিনেতা। যেখানে সতর্ক করে লেখা ছিল, তিনিও গায়ক সিধু মুসেওয়ালার মতো একই পরিণতি ভোগ করবেন। ২০২২ সালের মে মাসে পাঞ্জাবের মানসা জেলায় বিষ্ণোই গ্যাং সিধু মুসেওয়ালাকে খুন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১০

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১১

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১২

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৩

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৪

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৫

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৭

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৮

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৯

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

২০

Design & Developed by: BD IT HOST