১১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বে প্রতি ৮ জন মেয়েশিশুর একজন যৌন সহিংসতা শিকার

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে প্রতি ৮ জন শিশুর একজন ১৮ বছর বয়সে পৌঁছানোর আগেই ধর্ষণ, যৌন সহিংসতা বা নিপীড়নের শিকার হয়। ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু অধিকার ও নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনিসেফ।

যৌন নিপীড়নের শিকার মেয়েশিশুদের সবাই যে শুধু শারীরিকভাবেই নিপীড়নের শিকার হয়, এমন নয়। কত কয়েক বছর ধরে অনলাইনেও নিপীড়নের শিকার হচ্ছে লাখ লাখ শিশু এবং এই পরিসংখ্যান শারীরিকভাবে নিপীড়নের শিকারদের তুলনায় আরও ভয়াবহ। ইউনিসেফের প্রতিবেদন বলছে, বর্তমানে বিশ্বজুড়ে অনলাইনে হয়রানি ও নিপীড়নের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া মেয়েশিশুদের সংখ্যা আনুমানিক ৬৫ কোটি এবং এই মুহূর্তে বিশ্বে ১৮ বছরের কম বয়সী যত মেয়ে শিশু রয়েছে, তাদের মধ্যে প্রতি ৫ জনে একজন অনলাইনে হেনস্তা, হয়রানি বা নিপীড়নের শিকার।

আরও পড়ুনঃ   দিগন্তে ধ্বংস নয়, বাঁচতেও পারে মিল্কিওয়ে

রাজনৈতিক ও যুদ্ধ-সংঘাত কবলিত দেশ ও অঞ্চলগুলোতে মেয়েশিশুদের প্রতি যৌন সহিংসতার চিত্র আরও ভয়াবহ। এসব অঞ্চলগুলোতে প্রতি ৪ জন শিশুর একজন যৌন সহিংসতা বা নিপীড়নের শিকার।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, মেয়েশিশুদের প্রতি যৌন সহিংসতা/নিপীড়নের হার সবচেয়ে বেশি আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে। এ অঞ্চলের দেশগুলোতে বসবাসকারী মেয়েশিশুদের মধ্যে ৭ কোটি ৯০ লাখ জন জীবনে এক বা একাধিকবার এ ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়া (৭ কোটি ৫০ লাখ), কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়া (৭ কোটি ৩০ লাখ), ইউরোপ ও উত্তর আমেরিকা (৬ কোটি ৮০ লাখ) এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান (৪ কোটি ৫০ লাখ)।

যৌন সহিংসতা বা নিপীড়নের শিকার মেয়েশিশুদের অধিকাংশের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে এবং এই শিশুদের প্রায় সবাই তাদের জীবনে একাধিকবার এ ধরনের সহিংসতা ও নিপীড়নের শিকার হয়।

আরও পড়ুনঃ   বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু

মেয়েশিশুদের পাশাপাশি যৌন সহিংসতা/ নিপীড়নের শিকার ছেলে শিশুদের সংখ্যাও কম নয়। ইউনিসেফের প্রতিবেদন বলছে যে তাদের হিসেব অনুযায়ী, আঠারো বছরে পৌঁছানোর আগে এ ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন— এমন পুরুষের সংখ্যা এই মুহূর্তে অন্তত ৫৩ কোটি।

এক বার্তায় ইউনিসেফের শীর্ষ নির্বাহী ক্যাথরিন রাসেল বলেন, “শিশুদেরকে লক্ষ্য করে যৌন সহিংসতা এবং তার ক্রমবৃদ্ধি আমাদের বিবেক, আদর্শগত অবস্থানে মরিচা ধরার একটি বড় উদাহারণ। অধিকাংশ ক্ষেত্রেই এমন লোকজনের মাধ্যমে তারা যৌন সহিংসতা বা নিপীড়নের শিকার হয় এ ধরনের অভিজ্ঞতা শিশুদের মনে গভীর প্রভাব ফেলে এবং এর ফলে তাদের মধ্যে সৃষ্টি ট্রমা, যা কাটতে দীর্ঘদিন লাগে। অনেকে পরিণত বয়সেও এই ট্রমা থেকে মুক্তি পায় না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST