৩০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সপরিবারে হামাস নেতা এবং বামপন্থি পিইএলপির ৩ নেতা নিহত

অনলাইন ডেস্ক : লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) হামলায় হামাসের স্থানীয় নেতা ফাতাহ শরিফ আবু আল-আইন তার স্ত্রী-সন্তানসহ নিহত হয়েছেন। একই দিন কাছাকাছি সময়ে বৈরুতে নিহত হয়েছেন ফিলিস্তিনের বামপন্থি দল পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিইএলপি) তিন নেতা।

ফাতাহ শরিফ আবু আল-আইনের নিহতের সংবাদ সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে হামাস। বিবৃতিতে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী এই সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, “সোমবার হামাসের লেবানন শাখার নেতা ফাতাহ শরিফ আবু আল-আইন সোমবার দক্ষিণ লেবাননের আল-বাস শিবিরে নিজ ঘরে অবস্থানকালে আগ্রাসনকারী শক্তির বিমান হামলায় শহীদ হয়েছেন। হামলায় তার স্ত্রী, পুত্র এবং কন্যাও শাহাদাত বরণ করেছেন।’

আরও পড়ুনঃ   নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি

১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হামাস তার জন্মলগ্ন থেকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পক্ষে। এই গোষ্ঠীর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি গাজা, তবে ফিলিস্তিনের পশ্চিম তীর এবং লেবাননেও গোষ্ঠীটির কার্যক্রম বিস্তৃত। ফাতাহ শরিফ হামাসের লেবানন শাখার নেতা ছিলেন।

গত কয়েক দশকে গাজা ও পশ্চিম তীর থেকে সীমান্ত পাড়ি দিয়ে শরণার্থী হিসেবে দক্ষিণ লেবাননে আশ্রয় নিয়েছেন অনেক ফিলিস্তিনি। জাতিসংঘের অর্থায়নে তাদের জন্য বেশ কিছু শরণার্থী শিবির স্থাপন করে দিয়েছে লেবাননের সরকার।

এসব শিবিরে ফিলিস্তিনি শিশুদের জন্য জাতিসংঘের অর্থায়ন ও তত্ত্বাবধানে কয়েকটি স্কুল রয়েছে। লেবাননের নাগরিক ফাতাহ শরিফ ছিলেন এমন একটি স্কুলের শিক্ষক। স্কুলে চাকরিরত অবস্থাতেই হামাসের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি এবং একসময় নেতা হয়ে ওঠেন। তার প্রধান দায়িত্ব ছিল দু’টি— হামাসের ফিলিস্তিন ও লেবানন শাখার মধ্যে সমন্বয় করা এবং গোষ্ঠীতে নতুন সদস্য রিক্রুট করা। হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গত মার্চে চাকরিচ্যুত করা হয়েছিল।

আরও পড়ুনঃ   সৌদিতে প্রদর্শিত হচ্ছে কোরআনের বিরল কপি

এদিকে সোমবার ভোরে লেবাননের রাজধানী বৈরুতের আবাসিক এলাকা কোলায় অভিযান চালিয়েছে বিমান বাহিনী। এই অভিযানে নিহত হয়েছেন ফিলিস্তিনের বামপন্থি রাজনৈতিক গোষ্ঠী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিইএলপি) তিন নেতা। এরা হলেন পিইএলপির সামরিক নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ আবদেল-আলাল, সেনা কমান্ডার ইমাদ ওদেহ এবং জ্যেষ্ঠ সদস্য আবদেলরাহমান আবদেল-আল। হামলার কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পিইএলপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

১

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

২

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৩

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৪

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৭

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

৮

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৯

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১১

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১২

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৩

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৪

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৫

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৬

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৯

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

২০

Design & Developed by: BD IT HOST