২৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শিল্প এলাকার ৪০ লাখ শ্রমিক পাবেন টিসিবির পণ্য, মঙ্গলবার উদ্বোধন

অনলাইন ডেস্ক : শিল্প এলাকার ৪০ লাখ শ্রমিকের মধ্যে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী মঙ্গলবার থেকে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হবে।

আজ রোববার বিকেলে সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, দেশে বর্তমানে যেসব ব্যবস্থা চালু রয়েছে সেগুলো সচল করতে পারলে অধিকাংশ সমস্যা সমাধান হবে। ইতিপূর্বে শ্রমিকদের ১৮ দফা দাবি ত্রিপক্ষীয় আলোচনায় সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেগুলো মেনে নেওয়া হয়েছে তা বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ   রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন

শ্রম সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, শ্রমিকদের ১৮ দফার মধ্যে একটি ছিল, তাঁদের রেশনের ব্যবস্থা করা। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ অক্টোবর (মঙ্গলবার) আশুলিয়ায় টিসিবির পণ্য শ্রমিকদের মধ্যে বিতরণ উদ্বোধন করা হবে। টিসিবির আওতায় এক কোটি পরিবারের বাইরে অতিরিক্ত হিসেবে শ্রমঘন (শিল্প) এলাকায় এই সংখ্যা বাড়ানো হবে।

উপদেষ্টা বলেন, শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠিত হয়। কিন্তু দেশের অধিকাংশ শ্রমিকই জানে না তাদের জন্য এমন একটি ফান্ড রয়েছে। কীভাবে আবেদন করতে হবে হয়তো সেই প্রক্রিয়াটাও তাদের জানা নেই। এটির ফান্ড ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন ছিল। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের টাকা সমস্যাগুলো তদন্ত করা হবে। এ পর্যন্ত ৩০ হাজার ২৮৫ জন শ্রমিককে ১৪১ কোটি ৬৬ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে তহবিলে জমা রয়েছে এক হাজার ২৬ কোটি টাকা।

আরও পড়ুনঃ   বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

উপদেষ্টা আরও বলেন, ফাউন্ডেশনের টাকা শ্রমিকদেরই। কোম্পানিগুলো এখানে অংশগ্রহণের মাধ্যমে এটা সরকারের কাছে আমানত হিসেবে রাখে। তা জবাবদিহি ও স্বচ্ছতার ভিত্তিতে শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে।

শ্রমিকদের ১৮ দফার সমাধান করে দেওয়া হয়েছে উল্লেখ করে শ্রম উপদেষ্টা বলেন, যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে। যেখানে শ্রমিকেরা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দু-একটি জায়গায় এখনো শ্রমিক অসন্তোষ রয়েছে সেগুলো সমাধানে কাজ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST