২৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে রাস্তার পাশে মিলল ১ হাজার কেজি সরকারি চাল

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা খাদ্য অধিদপ্তরের ২০টি বস্তায় রাখা ১ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতী এলাকার ওয়াবদাবাধ সংলগ্ন আঞ্চলিক সড়ক থেকে চালগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

নাগগাঁতী গ্রামের নবী হোসেনসহ স্থানীয়রা বলেন, সন্ধ্যায় দুটি ভ্যানে ২০ বস্তা চাল নিয়ে যাওয়া হচ্ছিল। বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর লেখা দেখে সন্দেহ হলে স্থানীয়রা ভ্যান দুটির গতিরোধ করে। পরে ভ্যানচালক চালগুলো রেখে পালিয়ে যায়। তারপর আমরা পুলিশকে অবহিত করি। তাৎক্ষনিক পুলিশ এসে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ   সেনাবাহিনীর সহযোগিতায় ভোট দিয়ে ফেরার পথে হামলার শিকার

এ ব্যাপারে বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, পরিত্যক্ত অবস্থায় খাদ্য অধিদপ্তরের বস্তায় রাখা ২০ বস্তা চাল সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের পাশে পরে আছে এমন খবর পেয়ে সেখানে পুলিশ পাঠাই। পুলিশ গিয়ে দেখে ২০ টি বস্তায় ৫০ কেজি করে সরকারি চাল আছে। পরে চালগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। চালগুলো জব্দতালিকা প্রস্তুত করে আদালতকে অবহিত করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST