২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে নেচে গেয়ে ঐতিহ্যবাহী “সোহরাই” উৎসব পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ঐতিহ্যবাহী “সোহরাই” উৎসব পালন করেছে আদিবাসী সম্প্রদায়ের লোকজন। উপজেলার জারুল্যাপুর ওরাওঁদের উদ্যোগে আজ বিকেলে “সোহরাই” উৎসবের আয়োজন করে। এতে নানান পোশাকে সজ্জিত হয়ে নানা বয়সের নারী-পুরুষসহ শিশুরা অংশগ্রহণ করে।

আয়োজক সূত্রে জানা গেছে, “সোহরাই” উৎসব মুলত আদিবাসীদের কৃষি, গবাদিপশু ও সস্পদ বৃদ্ধিকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে। তাদের বিশ্বাস “সোহরাই” পালন করলে সৃষ্টিকর্তা তাদের সম্পদ বৃদ্ধিতে সহায়তা করেন।

আরও পড়ুনঃ   সম্পত্তির জন্য মাকে গলা টিপে হত্যাচেষ্টা, ২ সন্তান কারাগারে

উৎসব উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে আয়োজক কমিটি। আলোচনা সভায় সুমন কুজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, গৈল দিগারী পরিষদের রাজা বাবুলাল টপ্প্য প্রমূখ।

আরও পড়ুনঃ   নাচোলে ছিনতাইয়ের অভিযোগে ২ ব্যাক্তি আটক

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুর্শিদা খাতুন বলেন, বর্তমান সমাজে মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হব। এ ধরনের উৎসব নিয়মিত হলে আদিবাসীদের কৃষ্টি ও সংস্কৃতির চর্চা অব্যাহত থাকবে।

আলোচনা সভার পর ওরাওঁদের ঐতিহ্যবাহী নৃত্য অনুষ্ঠানে ৭ দলে অংশ গ্রহণ করে। তাদের নৃত্য উপভোগ করেন অতিথি ও আগত দর্শনার্থীরা। পরে ৫ টি দলের মাঝে পুরস্কার “মাদল” তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১০

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

১১

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১৪

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৭

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৮

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৯

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

২০

Design & Developed by: BD IT HOST