১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলে অস্ত্র সরবরাহে বাধা হবেন না কমলা

অনলাইন ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে লড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। এবিসি নিউজ আয়োজিত বিতর্কটি স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭ টা) শুরু হওয়ার কথা। তবে গুরুত্বপূর্ণ এ বিতর্কের আগে গাজা যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এসব বিষয়ে তাঁর নীতি কী হবে, নিজের ওয়েবসাইটে তা জানিয়েছেন তিনি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে ৪১ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহতের সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়েছে। স্কুল থেকে শুরু করে শরণার্থীশিবির কিছুই বাদ যায়নি ইসরায়েলি বাহিনীর হামলা থেকে।

আরও পড়ুনঃ   সীমান্তে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, দাবি ভারতীয় গণমাধ্যমে

উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর এমন নির্বিচার হত্যাযজ্ঞের বিরুদ্ধে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় কমলা হ্যারিসকে অপেক্ষাকৃত বেশি সোচ্চার বলে মনে করা হয়। তবে এ রাজনীতিক জানিয়েছেন, ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহে তিনি কোনো বাধা হয়ে দাঁড়াবেন না। অস্ত্রের কোনো চালান স্থগিত করা হবে না। ইসরায়েলের আত্মরক্ষার সুযোগ দেওয়া হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুনঃ   চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ২৫৯ বোতল ফেনসিডিলসহ পিতা ও পুত্র গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের অর্থনীতি-সংক্রান্ত আলোচনায় সমাজের মধ্যবিত্ত শ্রেণির প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কমলা। জানান, মধ্যবিত্তদের জন্য ‘অর্থনৈতিক সুযোগ’ তৈরি করতে চান তিনি। অতি ধনীদের কর বাড়ানো এবং আবাসন খাতে দাম কমানো হবে।

আগামী ৫ নভেম্বরের নির্বাচনের ঠিক আট সপ্তাহ আগে অনুষ্ঠিতব্য এ বিতর্কের আগে উভয় প্রার্থীই জরিপে প্রায় কাছাকাছি অবস্থান করছেন। নির্বাচনের ফল এখনো যেকোনো দিকে যেতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST