১৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ইসলামিক পণ্য বিক্রেতা বাংলাদেশিদের উচ্ছেদ করল পুলিশ

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাস শুরু হওয়ার ঠিক আগে ইসলামিক পণ্য বিক্রেতা কয়েকজন বাংলাদেশি হকারকে উচ্ছেদ করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। এসব বাংলাদেশি সিটির বোরো অব কুইন্সে নিজেদের পণ্য বিক্রি করতেন। কিন্তু সেখানে হঠাৎ করে পুলিশ এসে তাদের ওঠে যাওয়ার নির্দেশ দেয়।

দ্য সিটি নামক একটি স্থানীয় সংবাদমাধ্যমে গত শুক্রবার (১৫ মার্চ) এই তথ্য জানানো হয়। ওই এলাকাটিতে অন্তত ১২ জন বাংলাদেশি জায়নামাজ, টুপিসহ অন্যান্য পণ্য বিক্রি করতেন।

গত ৮ মার্চ প্রথমে পুলিশ এসে তাদের ওঠে যাওয়ার নির্দেশ দেয়। লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি করায় তাদের জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ   জয় মিলল অ্যারিজোনাতেও, ৭ সুইং স্টেটই দখলে নিলেন ট্রাম্প

একজন বাংলাদেশি হকার জানিয়েছেন, পুলিশ তাকে ২৫০ ডলার জরিমানা করে। এরপর থেকে ওই এলাকায় আবারও ফিরে যেতে ভয় পাচ্ছেন তারা।

এতে করে অনেকের আয়ের পুরো উৎসই বন্ধ হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং বাড়িভাড়া কিভাবে দেবেন সে বিষয়টি নিয়ে এখন তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

মোহাম্মদ নাসির উদ্দিন নামের এক বাংলাদেশি বলেছেন, “আমার বড় ভয় হলো লাইসেন্স ছাড়া কাজ করলে আমি গ্রেপ্তার হতে পারি।”

নাসিরের ওপর নির্ভরশীর তার পরিবারের পাঁচ সদস্য। তিনি কাজ না করতে পারায় পরিবারের বাকি সদস্যরাও সমস্যায় পড়েছেন।

আরও পড়ুনঃ   রমজান সহানুভূতি, সহমর্মিতা-উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে

“আমি ভীত কারণ হয়ত পরিবারের সদস্যদের আমি আর সাহায্য করতে পারব না। এটি আমার সবচেয়ে বড় ভয়।” যোগ করেন নাসির।

নিউইয়র্ক সিটিতে দোকান ছাড়া কোথাও ব্যবসা করতে হলে লাইসেন্সের প্রয়োজন হয়। বর্তমান ১১ হাজার লাইসেন্সের আবেদন আটকে আছে। ফলে অনেকেই বৈধভাবে ব্যবসা করতে চাইলেও সেটি পারছেন না। এ কারণে তারা লাইসেন্স প্রদানে গতি আনার দাবি জানিয়েছেন।

অন্য আরেক বাংলাদেশি হকার জানিয়েছেন, রমজান মাস আসলে ইসলামিক পণ্যের বিক্রি বাড়ে। কিন্তু এখন তাদের উচ্ছেদ করায় সব বন্ধ। অপরদিকে খালি পড়ে আছে সেই রাস্তাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST