১০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ম্যাচের একদিন আগে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

অনলাইন ডেস্ক : কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার বাকি আছে হাতে গুণে অল্প কয়েক ঘণ্টা। বাংলাদেশ সময় বুধবার রাত আড়াইটায় (মঙ্গলবার দিবাগত রাত) নেস্টর লরেঞ্জোর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। কোপা আমেরিকার ফাইনালে এই দলকেই হারিয়ে শিরোপা জয় করেছিল আর্জেন্টিনা। তাই এই ম্যাচে খুব একটা অচেনা প্রতিপক্ষ পাচ্ছে না তারা।

কিন্তু এমন ম্যাচের আগেও আর্জেন্টিনা দলে আছে দুঃসংবাদ। আগে থেকেই শঙ্কায় থাকা দুই ফুটবলারকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আর্জেন্টিনার কোচকে। দলের অন্তত দুইজন গুরুত্বপূর্ণ সদস্যকে মিস করতে পারেন স্কালোনি। শঙ্কার কেন্দ্রে ছিলেন দুই মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং নিকো গঞ্জালেস। তাদের মধ্যে ম্যাক অ্যালিস্টার কিছুটা সেরে উঠলেও নতুন করে অস্বস্তিতে ভুগছেন জিওভান্নি লো সেলসো।

আরও পড়ুনঃ   সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়াকে ছাড়া খেলতে নেমে চিলির বিপক্ষে ৩-০ গোলের সহজ এক জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে গোলও পেয়েছিলেন ম্যাক অ্যালিস্টার। এরপরেই অবশ্য পায়ের অ্যাডাক্টর পেশিতে অস্বস্তি অনুভব করায় মাঠ ছেড়ে উঠে যান তিনি। একই ম্যাচে চিলির কড়া ট্যাকেলের কারণে গোড়ালির ইনজুরিতে পড়েন উইঙ্গার নিকোলাস গঞ্জালেস।

কলম্বিয়া ম্যাচের আগে দুজনেই শুরুতে দল থেকে আলাদা অনুশীলন করেছিলেন। ধারণা করা হয়েছিল দুজনকেই মিস করতে পারে দল। তবে পরবর্তীতে দলের শেষ অনুশীলন সেশনে দুজনেই ফিরে আসেন। কিন্তু সেই অনুশীলন থেকেই শুরু হয়েছে নতুন অস্বস্তি।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

আর্জেন্টিনার ফুটবলের বিশ্বস্ত সাংবাদিক গ্যাস্টন এদুলের এক্স হ্যান্ডেলে করা পোস্ট অনুযায়ী, শেষ অনুশীলনের পর নিকো গঞ্জালেসের পাশাপাশি জিওভান্নি লো সেলসোর মাঝেও ইনজুরি শঙ্কা দেখা দিয়েছে। দুজনেই অনুশীলন শেষ করেছেন অস্বস্তি নিয়ে। এদের মাঝে নিকো গঞ্জালেসের অবস্থা কিছুটা শোচনীয়। একাধিক আর্জেন্টাইন গণমাধ্যমের ভাষ্য, নিকোর পক্ষে এই ম্যাচ খেলা অসম্ভব।

সেক্ষেত্রে আর্জেন্টিনার শুরুর একাদশে চলে আসবেন আলেহান্দ্রো গার্নাচো। অন্যদিকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার শুরুর একাদশে না থাকলে সেক্ষেত্রে বিকল্প ভাবা হয়েছিল জিওভান্নি লো সেলসোকে। তবে ম্যাক অ্যালিস্টার এবং লো সেলসো দুজনেই শঙ্কায় থাকলে লিয়ান্দ্রো পারেদেসকে শুরু থেকে দেখা যাবে এই ম্যাচে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST