৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে, সজাগ থাকতে বললেন নুরুল হক

অনলাইন ডেস্ক: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক (নুর) বলেছেন, ‘বাংলাদেশের সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্তবিরক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন।’

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বাজার বাসস্ট্যান্ডে গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় এসব কথা বলেন নুরুল হক। পটুয়াখালী শহীদ মিনারে আজ বেলা তিনটায় ‘রাষ্ট্র সংস্কার শীর্ষক’ সমাবেশে ঢাকা থেকে যাওয়ার পথে ভাঙ্গায় এ পথসভা করেন তিনি।

নুরুল হক বলেন, ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। ছাত্র–জনতার অল্প কয়েক দিনের আন্দোলনে যেভাবে পতন হলো, তা কল্পনাও করা যায়নি। এ কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়। জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই স্বৈরাচারের পতন হয়েছে। তিনি আরও বলেন, এক ফ্যাসিবাদ বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, সবজি বাজারসহ সারা দেশ যেভাবে দখল করেছিল, তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে। ‘তাদের জায়গা এখানে হবে না’ মন্তব্য করে নুরুল হক বলেন, রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে ২টি আসনে, জামায়াত ১টি, বিএনপি ১টিতে জয়ী

ডাকসুর এই সাবেক ভিপি আরও বলেন, ‘যদি কেউ মনে করেন আওয়ামী লীগ শেষ, আমরা বড় দল, আমরা চালাব। এক স্বৈরাচারকে হটিয়েছি, আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।’ নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশে নুরুল হক বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পান, হাসপাতালে গিয়ে চিকিৎসা পান, সেই ব্যবস্থা নিশ্চিত করবেন। জনগণই সব ক্ষমতার উৎস।

আরও পড়ুনঃ   বাংলাদেশি ব্যাটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেন আকরাম

নুরুল হক বলেন, ‘এ আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়াবেন আপনারা। অপরাধী পুলিশের শাস্তি হবে। বাকি পুলিশদের সহযোগিতা করবেন। পুলিশ না থাকলে আইনশৃঙ্খলা থাকবে না। আর কোনো রাজনৈতিক নেতার কথায় মামলা হবে না।’ দেশে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আল্লাহর কাছে মাপ চান। এ দেশের জনগণ আপনাদের মাপ করবে না। খুনের বিপরীতে খুনের রাজনীতি আর চলবে না। ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। এ বিজয় ধরে রাখতে হবে, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার।’

এ সময় ভাঙ্গা উপজেলা গণ অধিকার পরিষদের সমন্বয়ক আনিসুর রহমান, ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST