২৬ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতে বাংলাদেশের দুই কূটনীতিককে অব্যাহতি

অনলাইন ডেস্ক: ভারতের নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও কলকাতার কনস্যুলেট থেকে দুই কূটনীতিককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আদেশে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১৭ আগস্ট থেকে এই আদেশ কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে আদেশে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, অব্যাহতি পাওয়া এই দুজন হলেন—নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) শাবান মাহমুদ ও কলকাতায় বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেন।

প্রতিবেদন অনুসারে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই শাবান মাহমুদকে নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর পদ ছাড়তে বলা হয়েছে। তবে রঞ্জন সেন গতকাল রোববার তাঁর চুক্তির মেয়াদ শেষ আগেই দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। শাবান মাহমুদ এবং রঞ্জন সেন উভয়ই শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন।

আরও পড়ুনঃ   ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়ে যা বললেন বিএনপি নেতারা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ও তাঁর পলায়নের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্কেই মধ্যেই এই সিদ্ধান্ত এল। এর আগে, বাংলাদেশে সহিংসতা নিয়ে উদ্বেগের কারণে চলতি মাসের শুরুর দিকে নয়া দিল্লি ঢাকায় ভারতীয় হাইকমিশনের ‘অপ্রয়োজনীয়’ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়।

ছাত্র-জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এবং ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। তিনি প্রায় তিন সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন এবং প্রত্যর্পণের সম্ভাবনার মুখোমুখি হয়েছেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে।

আরও পড়ুনঃ   Luxury Interiors

উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে ৪২টি হত্যা মামলাসহ মোট ৫১টি মামলা দায়ের করা হয়েছে। একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট নেই, যা এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে। কূটনৈতিক পাসপোর্ট ও সংশ্লিষ্ট ভিসা সুবিধা বাতিল করায় তাঁকে বাংলাদেশ-ভারতের প্রত্যর্পণ চুক্তির আইনি কাঠামোর অধীনে প্রত্যর্পণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১১

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১২

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৪

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৫

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৭

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৯

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

২০

Design & Developed by: BD IT HOST