২২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তথ্য অধিকার বিষয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) আয়োজনে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে ‘তথ্য অধিকার’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার সরকারি দপ্তরের নবম ও তদুর্ব্ধ গ্রেডের ৫১ জন কর্মকর্তা এ সেমিনারে অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

আরপিএটিসি’র উপপরিচালক আ.ত.ম আব্দুল্লাহেল বাকীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান, মূখ্য আলোচক হিসেবে মূল প্রবন্ধের উপর আলোচনা করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো: মাহমুদুর রহমান। অপর আলোচক ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন।

সেমিনারে আন্তর্জাতিক সনদসমূহে তথ্য অধিকার, সুশাসনের জন্য তথ্য অধিকারের গুরুত্ব, তথ্য সংরক্ষণ, তথ্যের ইনডেক্স ও ক্যাটালগ প্রস্তুতকরণ,তথ্য প্রচার এবং আবেদনের প্রেক্ষিতে তথ্য প্রদান বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ   শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ

সেমিনারে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ ৫টি গ্রুপে বিভক্ত হয়ে দলগত কাজ শেষে দলীয় উপস্থাপনায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত অতিথিবৃন্দ সেমিনারে অংশগ্রহণকারীদের তথ্য অধিকার বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST