৩০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

তানোরে আমন খেতে বিষ দিলো প্রতিপক্ষকরা

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোর পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলরের জমির রোপা আমন ধান বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। সোমবার জমিতে গিয়ে দেখতে পান কে বা কারা জমিতে ঘাষ মারা বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে রোপা আমন ধান। এঘটনায় কোন অভিযোগ করা হয়নি। তবে, মঙ্গলবার দুপুরে তানোর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার জমির মাঠে গিয়ে পুড়িয়ে দেয়া জমির ধান পরিদর্শক করেছেন।
তানোর পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মুঞ্জুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দখলে রেখে পৈত্রিক সুত্রে পাওয়া ২০৩ নং খতিয়ান, দাগ নং ১১২, পরিমান ৮৮ শতক ধানী জমি দখলে রেখে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলাম। এ অবস্থায় দুই মাস আগে ওই জমি নিয়ে বড় ভাই মোজাহার আদালতে মামলা করে জমি দখলে নেয়ার চেষ্টা করছিলো।
তিনি বলেন, গত ১৫দিন আগে রোপন করা রোপা আমন ধানের চারা সবুজ রং ধারন করেছিলো। প্রতিপক্ষরা রাতের আধাঁরে জমির পুরো জমির ধানে ঘাষ মারা বিষ দিয়ে পুড়িয়ে দেয়ায় সবুজ চারা গুলো পুড়ে গেছে। তিনি বলেন, এঘটনায় আদালতে মামলা করবেন বলেও জানান তিনি।
যোগাযোগ করা হলে কাউন্সিলের বড় ভাই মোজাহার আলী বলেন, ওই জমি আমাদের পৈত্রিক সম্পত্তি, ওই জমি নিয়ে আদালতে মামলা চলছে। তবে, তিনি জমির ধান বিষ দিয়ে পুড়িয়ে দেয়ার বিষয়ে কিছু জানেননা বলে জানান তিনি।
এঘটনায় তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, এঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST