২৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

তদবিরবাজদের শুধু তালিকা নয়, শাস্তির উদ্যোগও নিতে হবে

তদবির করা কি পেশা? বিষয়টি বিস্ময়েরই বটে। এক শ্রেণির লোকের অবস্থান আছে যারা তদবিরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন। এটা অবশ্যই পেশা হিসেবে স্বীকৃত নয় কিন্তু কিছু মানুষ আছেন যারা এটিকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। প্রশাসন, পুলিশ বিভাগ ও রাজনৈতিক নেতাদের কেউ কেই তদবিরবাজদের আশ্রয়-প্রশ্রয় দেন এবং কোনো কোনো এ ক্ষেত্রে তারাও তদবির করে থাকেন। তদবিরের সাথে অর্থনৈতিক যোগ আছেÑপরোক্ষ ও প্রত্যক্ষভাবে। তবে সব তদবিরকেই প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। অনেক ক্ষেত্রে সঠিক তথ্যের অভাবেও অনেকেই হয়রানি নিপূড়নের শিকার হয়ে থাকেন। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি ও রাজনীতিকরা সহায়ক ভূমিকা পালন করেন।
কিন্তু এমন কিছু তদবির আছে যা দুনীর্তির সাথে, জনস্বার্থবিরোধী কাজের সাথে কিংবা রাষ্ট্র পরিপন্থি কাজের সাথে জড়িতদের রক্ষার জন্য। এ ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্টদের নির্মোহ অবস্থানে দৃঢ় থাকাই বাঞ্ছনীয়। নতুবা তা দেশ ও দেশের মানুষের স্বার্থের পরিপন্থি হবে।
দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার খবরে বলা হচ্ছে- কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজশাহী বিভাগে বেশ কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এগুলোর মামলা করেছে পুলিশ। আবার বেশকিছু মামলাও করেছে ক্ষমতাশীন দলের নেতারা। এসব মামলায় বিএনপি-জামায়াতের অনেক নেতাকর্মী গ্রেফতার হওয়ার পর ক্ষমতাসীন দলের নেতারাই তাদের ছাড়ানোর জন্য তদবির করছেন। তদবিরবাজ এসব নেতাদের বিরুদ্ধে তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। পত্রিকাটির তথ্যমতে, রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় ৭৫টি মামলা হয়েছে। এর বাইরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আটটি মামলা করেছে। এসব মামলার এজাহারভূক্ত আসামী আছে প্রায় ১২শো। অজ্ঞাত আসামী আছে কয়েক হাজার। তালিকার নির্দেশনা দিয়ে বিভাগের আট জেলার পুলিশ সুপারদের (এসপি) চিঠি দেয়া হয়েছে। এসপিরা আবার এ নির্দেশনা দিয়েছেন থানায় থানায়। তদবিরবাজদের অতীত বিশ্লেষণ করে তাঁদের বিষয়ে করণীয় নির্ধারণে তালিকা সরকারের উচ্চপর্যায়ে পাঠাবে পুলিশ।
সন্দেহ নেই কাজটি কঠিন, আবার অসম্ভবও কিছু নয়। রাজনৈতিক সদিচ্ছা থাকলে খুবই সম্ভব। আর এই সিদ্ধান্ত যথার্থ তাৎপর্যপূর্ণ। তদবিরের কাজে তদবিরবাজদের আর্থিক যোগ যেমন আছে-একইভাবে এর একটি রাজনৈতিক উদ্দেশ্যও আছে। এ ক্ষেত্রে আর্থিক যোগের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য অতিব ভয়ঙ্কর। ফলে জঙ্গি-সন্ত্রাসীদের ক্ষেত্রে তদবিরের বিষয়টি নির্মোহভাবে দেখতে হবে। কেননা এর সাথে দেশের আইন-শৃঙ্খরা পরিস্থিতির বিষয়টি নিবিড়ভাবে জড়িয়ে আছে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের জন্য তদবির কোনোভাবেই মান্য করা যায় না। অতএব, এ ক্ষেত্রে তদবিরবাজদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতেই হবে। তালিকা করেই ক্ষান্ত হলে চলবে না, দৃশ্যমান শাস্তির উদ্যোগও নিতে হবে। সরকার যে উদ্যোগ নিয়েছে তা যথার্থ অর্থেই প্রয়োগ হবে, তদবিরবাজদের দমন হবে সেই প্রত্যাশাই রইল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

১

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

২

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি : ববি হাজ্জাজ

৩

বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৪

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

৫

মেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক

৬

নগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামারি ট্রায়াল কোর্ট পরিচালিত

৭

রাবি ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

৮

নগরীর ডাঁশমারীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৯

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-এর সমাপনী ও পুরস্কার বিতরণী

১১

হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

এসআরবির অভিযানে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রফেতার

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ

১৪

ট্রেনের ছাদ থেকে রাবি রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

১৭

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

১৮

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

১৯

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

২০

Design & Developed by: BD IT HOST