১২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জ্যাকুলিনের জন্মদিনে বিশেষ পরিকল্পনা সুকেশের

অনলাইন ডেস্ক : আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক থাকায় আবারও তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলেন জ্যাকুলিন ফার্নান্ডেজকে। বুধবার এই খবর শিরোনামে উঠে আসে। কিন্তু অভিযুক্ত সুকেশ এই মুহূর্তে ব্যস্ত জ্যাকুলিনের আসন্ন জন্মদিনের পরিকল্পনা নিয়ে।

দিল্লির জেল থেকেই ‘বেবি গার্ল’-এর ৩৯ তম জন্মদিনের উপহার নিয়ে ভাবছেন তিনি। গ্রেফতার হওয়ার আগে জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে সুকেশের বিরুদ্ধে। জ্যাকলিনের উদ্দেশে নতুন একটি চিঠি লিখেছেন তিনি। সেখানেই অভিনেত্রীর জন্মদিন নিয়ে কথা বলেছেন সুকেশ।

আগামী ১১ অগস্ট জ্যাকলিনের ৩৯ তম জন্মদিন। এই দিন অভিনেত্রীর অনুরাগীদের জন্য বড় চমকের পরিকল্পনা করেছেন সুকেশ। জ্যাকলিনের ১০০ জন অনুরাগীকে আইফোন ১৫ প্রো উপহার দেবেন বলে ঘোষণা করেছেন সুকেশ।

আরও পড়ুনঃ   যেভাবে মাথা ঠান্ডা রেখে সংসারী হতে হয়, জানালেন শ্রীময়ী

সুকেশ তার চিঠিতে লিখেছেন, ‘আমার বম্মা জ্যাকলিন, বেবি গার্ল ভীষণ উত্তেজিত তোমার জন্মদিনে কাউন্ট ডাউন শুরু হয়ে গেল। আর ৩০ দিন বাকি। আর তর সইছে না। গীতা বছরের মধ্যে এটা আমার সব থেকে পছন্দের দিন। তোমার হাসিটা দেখতে আমার খুব ভালো লাগে। ওই হাসিতেই আমার মন গলে যায়।’

সুকেশ তার চিঠিতে জ্যাকলিনকে ‘বেবি গার্ল’ সম্বোধন করে লিখেছেন, ‘যারা ‘ইমি ইমি’( জ্যাকলিনের মিউজ়িক ভিডিয়ো) গানটি পছন্দ করেছেন, ৩০ দিনের মধ্যে তাদের মধ্যে ১০০ জনের নাম ঘোষণা করা হবে। বেবি জ্যাকির জন্মদিনে তাঁদের আইফোন ১৫ প্রো উপহার দেওয়া হবে।’

এরপর তিনি একই সঙ্গে লেখেন, ‘তাই আমার বম্মা আমি তোমায় জানাতে চাই যেভাবে তুমি কথা বলো, তোমার হাসি, জড়িয়ে ধরা, আদর করা, আমার জন্য তোমার ভালোবাসা, রাগ যেটা নিমেষে উড়ে যায়, প্রতিটা ছোট জিনিস আমার কাছে হ্যাঙ্গভারের মতো যেটা আমার কাছে সারা জীবন থাকবে।

আরও পড়ুনঃ   শাকিবকে দেখেই জড়িয়ে ধরলেন পরীমণি

এটা একটা দারুণ অনুভূতি। এখন কেবল সময়ের অপেক্ষা যখন আমি এই ভিত্তিহীন চার্জ থেকে মুক্তি পেয়ে আবার তোমার সঙ্গে একসঙ্গে ভালোবেসে থাকব।’

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে জ্যাকুলিন ফার্নান্ডেজ এই মামলায় তার বিরুদ্ধে এফআইআর বাতিল করার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। জ্যাকুলিন জানিয়েছিলেন, এর সঙ্গে তার কোনও রকম যোগসূত্র নেই। বর্তমানে জামিনে রয়েছেন জ্যাকুলিন। এর বাইরে মহাদেব বেটিং অ্যাপ মামলায় জ্যাকুলিনের নামও উঠে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

১

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

২

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৩

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৪

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৭

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

৮

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৯

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১১

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১২

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৩

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৪

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৫

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৬

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৯

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

২০

Design & Developed by: BD IT HOST