৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বিবাহিত বিয়ে করলে শেখদেরই বিয়ে করবেন মিষ্টি জান্নাত

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি।

বিষয়গুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় এক সংবাদ সম্মেলন করে সকল বিতর্ক ও গুঞ্জনের জবাব দেন এই নায়িকা। তবুও থামেনি মিষ্টিকে নিয়ে আলোচনা। অভিনেত্রীর লাইফস্টাইল, বিয়ে নিয়ে নানা মুখরোচক খবরে হরহামেশাই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি।

এবার এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি জান্নাত বলেন, বিয়ে করলে তো করা হয়ে যেতো। আবার বিয়ে করলে দেখা যায় বিচ্ছেদও হয়ে যেতো। কারণ অনেক নায়কদের বিচ্ছেদে হয়ে যাচ্ছে। এজন্যই ভাবছি আগামী বছরে বিয়ে করবো।

আরও পড়ুনঃ   বিয়ের পর সিনেমাজগত ছেড়ে দেওয়ার ইঙ্গিত পূজার

তিনি জানান, দেশ-বিদেশ থেকে বিয়ের প্রস্তাব আসে। বিয়ে দেওয়ার জন্য তার মা বারবার বলেছে। এরপর মিষ্টি জান্নাত তার মাকে বলেন, তুমি যদি এখন আমার বিয়ে দাও তাহলে তো বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যাবে।

এ অভিনেত্রী বলেন, আমার ইচ্ছা আছে যদি টাকার জন্য বিবাহিত কাউকে বিয়ে করি তাহলে দুবাইয়ের শেখদের করবো। অন্যের স্বামী বয়ফ্রেন্ডদের টানাটানি করা লাগে না ওরা এমনিতেই আমার কাছে আসে।

মিষ্টি জান্নাত বলেন, আমি কষ্ট করতে ভালোবাসি, আমার যখন কাজ থাকেনা কাজ খুঁজে বের করি। একাধিক ব্যবসা-বাণিজ্যে যুক্ত হয়ে অনেক টাকা আয় করতে চায়। বিলিয়নিয়ার হওয়ার টেনশনে রাতে ঘুম হয় না।

আরও পড়ুনঃ   ‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

এতো টাকা দিয়ে কী করবেন এমন প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, টাকা দিয়ে বিছানা বানিয়ে ঘুমাবো এবং ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবো। তারপর সমাজে যারা গরীব আছে তাদেরকে সাহায্য করবো।

উল্লেখ্য, ঢাকাই সিনেমায় পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

২

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

৩

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

৪

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

৫

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

৬

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৮

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

৯

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১০

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১১

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

প্রথমবার আজ প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী আসছেন তারেক রহমান : এখন শুধু অপেক্ষার পালা

১৩

পূজামন্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

১৬

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

১৭

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

১৯

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

২০

Design & Developed by: BD IT HOST