২৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে গরম রড দিয়ে রিকশাওয়ালাকে রাতভর নির্যাতন

স্টাফ রিপোর্টার : রড গরম করে রাতভর সুজন নামের এক রিকশাওয়ালার ওপর নির্যাতন করা হয়েছে। রিকশা ভাড়া করবে বলে দুর্বৃত্তরা ডেকে নিয়ে গিয়ে এই অমানবিক নির্যাতন করে বলে জানা গেছে। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ সূত্র জানায়, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ জুন) রাত সাড়ে ১১টায় গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার ওই যুবক মৃত শাহাজাহান আলীর ছেলে নাম মো. সুজন (২৪)।

রিকশা চালক সুজন জানান, ওই রাতে রবিউল ইসলাম নামে এক ব্যাক্তি রিকশা ভাড়ার নেওয়ার জন্য আমাকে তার বসত বাড়ীতে ডাকে। আমি তার বাড়িতে গেলে দলবদ্ধ হয়ে তার বাড়ীর শোবার ঘরের ভিতর আমাকে আটক করে। হাতে থাকা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। প্রায় ৫ থেকে ৭জন ব্যাক্তি মাটিতে শোয়ায়ে আমার হাত-পা চেপে ধরে থাকে। হাতে থাকা লোহার রড আগুনে গরম করে হত্যার উদ্দেশ্যে আমার পিঠে একাধিক স্থানে ছেঁকা দিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ৮

স্থানীয় বাসিন্দা মো. বাবু বলেন, রিকশা চালক সুজনকে পশুর মত নির্যাতন করা হয়েছে। এভাবে মানুষ মানুষকে মারতে পারে? তার শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে তা দেখে সবাই চমকে উঠবে। যারা এভাবে তাঁকে নির্যাতন করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। আমরা এর বিচার চাই।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ৯

এ ঘটনায় নির্যাতিত সুজনের বড় ভাই মো. জামিল হোসেন গোদাগাড়ী মডেল থানায় ৫ জন সহ অঙ্গাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন মাদারপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম রিহন (২২), রবিউল ইসলাম (৫০) নামের একজন, রবিউল ইসলামের ছেলে বাবু (২৫), রবিউল ইসলামের স্ত্রী পারভীন (৪৫), দবিরের স্ত্রী মরিয়ম (৩০)।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মতিন জানান, রিকশা চলক সুজনকে নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST