৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

স্পটিফাইয়ে আবারও সেরা টেলর সুইফট

অনলাইন ডেস্ক : গান শোনার বিকল্প মাধ্যম হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। সংগীতশিল্পীরা এখন এ প্ল্যাটফর্মে নতুন গান মুক্তি দেন। বছরশেষে স্পটিফাই জানিয়ে দেয়, কোন শিল্পী কিংবা ব্যান্ডের কোন গানগুলো বছরজুড়ে বেশি শুনেছেন শ্রোতারা। সে অনুযায়ী জনপ্রিয় শিল্পী ও গানের রেটিং দেওয়া হয়। সম্প্রতি স্পটিফাই প্রকাশ করেছে এ বছরের তালিকা। ‘স্পটিফাই র‍্যাপড ২০২৪’ শীর্ষক এ তালিকায় সবচেয়ে জনপ্রিয় শিল্পী হিসেবে জ্বলজ্বল করছে টেলর সুইফটের নাম। গত বছরও সেরা হয়েছিলেন তিনি।

স্পটিফাই জানিয়েছে, টেলর সুইফটের সর্বশেষ অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ এ বছর সবচেয়ে বেশি শুনেছেন শ্রোতারা। এছাড়া, এ প্ল্যাটফর্মে থাকা তাঁর অন্যান্য গানেরও শ্রোতারা বেড়েছে। সবমিলিয়ে ২০২৪ সালে ২৬ দশমিক ৬ বিলিয়ন বার স্ট্রিমিং হয়েছে সুইফটের গানগুলো।

আরও পড়ুনঃ   সুহানার সমালোচনার জবাব দিলেন ভক্তরা

স্পটিফাইয়ের তালিকা অনুযায়ী, জনপ্রিয়তায় টেলর সুইফটের পরেই রয়েছেন কানাডিয়ান গায়ক দ্য উইকেন্ড। এছাড়া, সেরা দশ শিল্পীর তালিকায় রয়েছেন ব্যাড বানি, ড্রেক, বিলি আইলিশ, ট্রাভিস স্কট, পেসো প্লমা, কাইনি ওয়েস্ট, আরিয়ানা গ্রান্দে ও কলম্বিয়ান গায়ক ফেইড।

টানা দুই বছর সেরা শিল্পী হওয়া ছাড়াও স্পটিফাইয়ে বেশ কিছু রেকর্ড করেছেন টেলর সুইফট। তিনিই প্রথম শিল্পী, যাঁর অ্যালবাম এ প্ল্যাটফর্মে একদিনে তিন শ মিলিয়নবার শোনা হয়েছে। এক সপ্তাহে শোনা হয়েছে এক বিলিয়নের বেশিবার।

এবারের স্পটিফাইয়ের তালিকা অনুযায়ী, নারী সংগীতশিল্পীদের অ্যালবাম বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শুনেছেন শ্রোতারা। টেলর সুইফটের পর দ্বিতীয় অবস্থানে আছে বিলি আইলিশের ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ অ্যালবাম। এছাড়া, পর্যায়ক্রমে রয়েছে সাবরিনা কার্পেন্টারের ‘সফট অ্যান্ড সুইট’, ক্যারল জির ‘মানানা সেরা বনিতো’, আরিয়ানা গ্রান্দের ‘এটারনাল সানশাইন’, সুইফটের ‘১৯৮৯’ (টেলর ভার্সন), সিজার ‘এসওএস’ এবং সুইফটের আরেক অ্যালবাম ‘লাভার’।

আরও পড়ুনঃ   অভিনেত্রীর চিৎকার, ‘লোকটা আমাকে খারাপ কিছু দেখাচ্ছে’

স্পটিফাইয়ে বর্ষসেরা ১০ গান
১. এসপ্রেসো (সাবরিনা কার্পেন্টার)
২. বিউটিফুল থিংস (বেনসন বুন)
৩. বার্ডস অব ফিদার (বিলি আইলিশ)
৪. গাটা অনলি (ফ্লয়মেনর, ক্রিস এমজে)
৫. লুজ কন্ট্রোল (টেডি সুইমস)
৬. এন্ড অব বিগিনিং (ডিজো)
৭. টু সুইট (হোজিয়ার)
৮. ওয়ান অব দ্য গার্লস (দ্য উইকেন্ড, জেনি, লিলি রোজ)
৯. ক্রুয়েল সামার (টেলর সুইফট)
১০. ডাই উইথ স্মাইল (ব্রুনো মার্স, লেডি গাগা)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

১

ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী

২

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

৩

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

৪

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৫

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৬

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

১০

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

১১

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১৩

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১৪

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৫

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৬

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৭

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৮

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST